ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
রাষ্ট্রপতির স্ত্রী থেকে কৃষকের স্ত্রী সবাই ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম সালমান পোস্ট সরালেও জামায়াত আমিরের স্ট্যাটাস নিয়ে প্রশ্ন তথ্য উপদেষ্টার জ্বালানি সংকট নিয়ে নাগরিকদের সতর্ক করল ইরান আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা: আরও পাঁচবার আসতে হলেও আসব দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ বাংলাদেশে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে মার্কিন কোম্পানির আগ্রহ দক্ষিণ আফ্রিকায় ৩০ সেপ্টেম্বর গণবিক্ষোভ ও ‘মেনস মার্চ’ দেশে এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ

দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 28

ছবি সংগৃহীত

[the_ad id="41313"]

দেশে অপরাধের ঘটনা ঘটলেও এখন কোনো নৈরাজ্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশের পরিস্থিতি ভালো।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জাহেদ উর রহমান বলেন, দেশে অপরাধ ঘটছে। অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় কিছু অপরাধ বেড়েছে, আবার কিছু কমেছেও—তথ্য-উপাত্তে এমন চিত্রই পাওয়া যাচ্ছে। তবে তার মতে, এটিকে নৈরাজ্য বলা যায় না। তিনি দাবি করেন, তুলনামূলকভাবে বর্তমান সরকারের কার্যক্রম খারাপ নয়।

জ্বালানির দাম বাড়ার কারণে পরিবহন ব্যয় বেড়েছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, এ পরিস্থিতিতে ৫৫ লাখ মানুষের জন্য খাদ্যবান্ধব কর্মসূচি চলমান রয়েছে।

দেশের বাজারে এলপিজি গ্যাসের সংকট নেই বলেও আমদানিকারক ও অপারেটররা সরকারকে আশ্বস্ত করেছেন বলে জানান তিনি। অসৎ উদ্দেশ্যে কেউ যাতে গ্যাস মজুত করে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সে বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী সতর্ক করেছেন। এমন পরিস্থিতি তৈরি হলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতার সমঝোতা স্মারক সইয়ের বিষয়েও কথা বলেন জাহেদ উর রহমান। তিনি বলেন, পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা নেবে বাংলাদেশ। এর মাধ্যমে প্রযুক্তিগত বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং বেসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়ানো হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এ সমঝোতার কারণে কোনো সমস্যা হবে না বলেও তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ তার জাতীয় স্বার্থে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রাখবে উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, যে দেশের সঙ্গে প্রয়োজন, বাংলাদেশ তার সঙ্গেই যুক্ত হবে।

যৌথ বাহিনী বা বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ তাদের কার্যক্রম বাড়াচ্ছে। রাষ্ট্র বা জনগণের প্রয়োজনে আইনি সীমার মধ্যে থেকে সরকার প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত নিতে পারে। যৌথ বাহিনীও তাদের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করছে বলে দাবি করেন তিনি।

বিএনপির সঙ্গে চাঁদাবাজির ‘ট্যাগিং’ বা একটি নির্দিষ্ট রাজনৈতিক ধারণা তৈরির চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বর্তমান সরকারের সঙ্গে যুক্ত বা দলের নাম ব্যবহার করে কেউ করছে না—এমন দাবি তিনি করছেন না। তবে এ ধরনের ‘ব্র্যান্ডিং ন্যারেটিভ’ তৈরির চেষ্টা অন্তর্বর্তী সরকারের সময় থেকেই রয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এটি রাজনীতির অংশ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন এবং বাংলাদেশ তাকে ফেরত চায়। তার দাবি, যুক্তরাষ্ট্র বোঝাতে চেয়েছে এটি বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় বিষয়; এখানে অন্য কোনো দেশের যুক্ত হওয়ার প্রয়োজন নেই।

জাহেদ উর রহমান আরও বলেন, বাংলাদেশ কারও চাপ বা শর্তে সিদ্ধান্ত নেবে না। জাতীয় প্রয়োজন অনুযায়ী বাংলাদেশ এয়ারবাস কিংবা বোয়িং—যেটি কেনার প্রয়োজন মনে করবে, সেটিই কিনবে। উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত দেশের প্রয়োজন বিবেচনা করেই নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

দেশে এখন নৈরাজ্য নেই: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০৪:৪১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

[the_ad id="41313"]

দেশে অপরাধের ঘটনা ঘটলেও এখন কোনো নৈরাজ্য নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ের তুলনায় বর্তমানে দেশের পরিস্থিতি ভালো।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  স্বাস্থ্যখাতে সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধান উপদেষ্টার