ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :

দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 105

ছবি: সংগৃহীত

রোববার (২৬ জুলাই) সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যকে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

আরও পড়ুন  মেগা প্রকল্প উদ্বোধন করতে সিলেটে প্রধানমন্ত্রী

পদোন্নতি পর্ষদে বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধাদের, বিশেষ করে সশস্ত্র বাহিনীর বীর সেনানীদের জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) স্বাগত জানান। পরে সেনাবাহিনী প্রধান কর্মব্যস্ততার মধ্যেও নির্বাচনী পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রোববার (২৬ জুলাই) সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়, বরং পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও আনুগত্যকে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে গুরুত্বপূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর এই অবদানের জন্য সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর প্রথম পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ পর্বে কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য কর্মকর্তাদের বিবেচনা করা হবে।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীকে বরণে চাঁদপুরে সাজ সাজ রব