ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর, বদলে যাচ্ছে ডিজিটাল লেনদেন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • / 1

ছবি: সংগৃহীত

দেশে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, সমন্বিত ও নিরাপদ করতে আগামী ১ জুলাই থেকে বাংলা কিউআর (কুইক রেসপন্স) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। নতুন এ ব্যবস্থা চালুর ফলে শপিংমল থেকে শুরু করে ছোট দোকান ও ফুটপাতের ব্যবসায়ী পর্যন্ত একটি অভিন্ন কিউআর কোড ব্যবহার করে ডিজিটাল লেনদেন গ্রহণ করতে পারবেন। এ ব্যবস্থার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া বাংলা কিউআর মূলত একটি সমন্বিত বা ইউনিফায়েড কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। কেন্দ্রীয় ব্যাংকের মতে, দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও কার্যকর, নিরাপদ এবং সবার জন্য সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

বর্তমানে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের পৃথক পৃথক কিউআর কোড ব্যবহার করা হয়। এতে গ্রাহক ও ব্যবসায়ী উভয়কেই নানা জটিলতার মুখোমুখি হতে হয়। বাংলা কিউআর চালুর মাধ্যমে একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই সব ধরনের অংশগ্রহণকারী ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

এই ব্যবস্থার আওতায় গ্রাহকরা বিকাশ, নগদ, রকেট কিংবা বিভিন্ন ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে একই কিউআর কোড স্ক্যান করে মূল্য পরিশোধ করতে পারবেন। ফলে আলাদা আলাদা প্রতিষ্ঠানের কিউআর কোড প্রদর্শনের প্রয়োজন থাকবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নগদ লেনদেনের ওপর নির্ভরশীলতা কমিয়ে একটি ক্যাশলেস সমাজ গড়ে তোলার লক্ষ্যও রয়েছে এই উদ্যোগের পেছনে। এর মাধ্যমে খুচরা টাকা বহন বা ফেরত পাওয়ার ঝামেলা ছাড়াই নির্ধারিত মূল্য পরিশোধ করা সম্ভব হবে। পাশাপাশি লেনদেন আরও দ্রুত, নিরাপদ ও সুরক্ষিত হবে।

দোকান, রেস্তোরাঁ, সুপারশপ, অনলাইন স্টোর, সেবাকেন্দ্রসহ যেসব প্রতিষ্ঠানে কিউআরভিত্তিক পেমেন্ট গ্রহণ করা হয়, সেসব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এ লক্ষ্যে ৩০ জুনের মধ্যে বিদ্যমান কিউআর কোড অপসারণ করে বাংলা কিউআর স্থাপনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা কিউআর চালুর ফলে গ্রাহকরা একটি কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা অ্যাপ থেকে লেনদেন সম্পন্ন করতে পারবেন। অন্যদিকে ব্যবসায়ীদের জন্যও একাধিক কিউআর কোড ব্যবস্থাপনার প্রয়োজন হবে না। কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যাশা, এর ফলে লেনদেনের তথ্য সংরক্ষণ সহজ হবে, নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর, বদলে যাচ্ছে ডিজিটাল লেনদেন

আপডেট সময় ০৭:৪৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬