ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / 52

ছবি: সংগৃহীত

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্যাকআপ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। নতুন নিয়ম অনুযায়ী, ফোনের ডেটা ব্যাকআপ সংরক্ষণেও গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ব্যবহার হবে। এ পরিবর্তন কার্যকর হওয়ার আগে ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতি কার্যকর হওয়ার প্রায় ৪৫ দিন আগে থেকেই ব্যবহারকারীদের ইমেইল পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।

আরও পড়ুন  গুগলের বিরুদ্ধে ইউরোপে বড় শাস্তির সম্ভাবনা: ডিজিটাল মার্কেটস অ্যাক্ট লঙ্ঘন

নতুন নিয়ম কার্যকর হলে এসএমএস, কল হিস্ট্রি, ডিভাইসের বিভিন্ন সেটিংস এবং অ্যাপ-সংক্রান্ত তথ্যের ব্যাকআপ গুগল অ্যাকাউন্টের স্টোরেজ থেকে জায়গা ব্যবহার করবে। আগে এসব ব্যাকআপ স্টোরেজ হিসাবের বাইরে থাকত।

এর ফলে গুগল অ্যাকাউন্টের স্টোরেজ পূর্ণ হয়ে গেলে নতুন স্বয়ংক্রিয় ব্যাকআপ আর তৈরি হবে না। সেক্ষেত্রে ব্যাকআপ সুবিধা চালু রাখতে ব্যবহারকারীদের অপ্রয়োজনীয় ফাইল মুছে স্টোরেজ খালি করতে হবে অথবা বেশি ধারণক্ষমতার গুগল স্টোরেজ প্ল্যান নিতে হবে।

তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য এ পরিবর্তনের প্রভাব খুব বেশি হবে না বলে জানিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির পাঠানো ইমেইলে উল্লেখ করা হয়েছে, নতুন ব্যবস্থায় গড়ে অতিরিক্ত ৩০ থেকে ৪০ মেগাবাইট স্টোরেজ ব্যবহৃত হতে পারে।

এছাড়া ব্যবহারকারীদের আরও নিয়ন্ত্রণ দেওয়ার উদ্যোগও নিয়েছে গুগল। অ্যান্ড্রয়েড ৯ এবং এর পরবর্তী সংস্করণের ব্যবহারকারীরা কোন অ্যাপ বা তথ্যের ব্যাকআপ রাখা হবে এবং কোনটি বাদ দেওয়া হবে, তা নিজেরাই নির্ধারণ করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

গুগলের নতুন নিয়মে ব্যাকআপও গুনবে স্টোরেজ

আপডেট সময় ০৯:৪৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ব্যাকআপ ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে গুগল। নতুন নিয়ম অনুযায়ী, ফোনের ডেটা ব্যাকআপ সংরক্ষণেও গুগল অ্যাকাউন্টের স্টোরেজ ব্যবহার হবে। এ পরিবর্তন কার্যকর হওয়ার আগে ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট অ্যান্ড্রয়েড অথরিটি-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন নীতি কার্যকর হওয়ার প্রায় ৪৫ দিন আগে থেকেই ব্যবহারকারীদের ইমেইল পাঠানো হচ্ছে, যাতে তারা প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার সুযোগ পান।

আরও পড়ুন  গুগলের ইতিহাসে সর্ববৃহৎ বিনিয়োগ: ৩২ বিলিয়ন ডলারে ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান উইজ অধিগ্রহণ