ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল!

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 162

ছবি সংগৃহীত

বিমানবন্দরে লাগেজ না পৌঁছানো বা ভুল জায়গায় চলে যাওয়া বিশ্বজুড়েই যাত্রীদের জন্য একটি পরিচিত ঝামেলা। এই সমস্যার সমাধান সহজ করতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে গুগল, ‘ফাইন্ড হাব’ নামে নতুন একটি ফিচারের মাধ্যমে যাত্রীরা এখন হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান সহজেই শনাক্ত করতে পারবেন এবং সেই তথ্য সরাসরি এয়ারলাইনের সঙ্গে শেয়ার করতে পারবেন।

সংবাদমাধ্যম বিজনেস টুডে’র প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে তুর্কি এয়ারলাইনস তাদের লাগেজ ট্র্যাকিং প্রক্রিয়ায় এই প্রযুক্তি যুক্ত করেছে।

আরও পড়ুন  চীনে গেলেন পররাষ্ট্র উপদেষ্টা

কী এই ‘ফাইন্ড হাব’
‘ফাইন্ড হাব’ মূলত অ্যান্ড্রয়েড ভিত্তিক একটি ট্র্যাকিং সেবা, যা হারিয়ে যাওয়া ডিভাইস বা ট্র্যাকিং ট্যাগের অবস্থান খুঁজে পেতে সাহায্য করে। ব্যবহারকারীরা যদি তাদের লাগেজে ব্লুটুথ ট্র্যাকিং ট্যাগ ব্যবহার করেন, তাহলে লাগেজ হারিয়ে গেলে সেই ট্যাগের অবস্থান ‘ফাইন্ড হাব’ নেটওয়ার্কের মাধ্যমে শনাক্ত করা সম্ভব।অ্যান্ড্রয়েড ডিভাইসের বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এই প্রযুক্তি কাজ করে। আশপাশে থাকা অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন বা ডিভাইসের মাধ্যমে ট্র্যাকিং ট্যাগের সংকেত শনাক্ত করে সম্ভাব্য অবস্থান নির্ধারণ করা হয়।

নতুন আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা ‘ফাইন্ড হাব’ অ্যাপ থেকে একটি নিরাপদ লিংক তৈরি করে হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান সরাসরি এয়ারলাইনের কর্মকর্তাদের কাছে পাঠাতে পারবেন। এতে লাগেজ খোঁজার প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ হবে।

যেসব এয়ারলাইনে মিলবে সুবিধা
প্রাথমিকভাবে বিশ্বের কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন এই প্রযুক্তি ব্যবহার শুরু করেছে। এর মধ্যে রয়েছে—তুর্কি এয়ারলাইনস, এয়ার ইন্ডিয়া, এজেট, চায়না এয়ারলাইনস, লুফথানসা গ্রুপ (লুফথানসা, অস্ট্রিয়ান এয়ারলাইনস, ব্রাসেলস এয়ারলাইনস ও সুইস), সৌদিয়া, স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনস (এসএএস)। ভবিষ্যতে আরও অনেক এয়ারলাইন এই প্রযুক্তি গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।

নিরাপত্তা ও গোপনীয়তা
গুগল জানিয়েছে, ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে ‘ফাইন্ড হাব’-এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অবস্থান শেয়ারের জন্য তৈরি করা লিংক নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় হয়ে যায় এবং ব্যবহারকারী চাইলে যেকোনো সময় তা বন্ধ করে দিতে পারেন।

ভ্রমণকারীদের জন্য নতুন স্বস্তি
বিশ্বজুড়ে প্রতি বছর বিপুল সংখ্যক লাগেজ বিলম্বিত বা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, যাত্রীদের ব্যক্তিগত ট্র্যাকিং তথ্য সরাসরি এয়ারলাইনের সঙ্গে যুক্ত হওয়ায় লাগেজ উদ্ধার প্রক্রিয়া অনেক দ্রুত হবে। এতে যাত্রীদের ভোগান্তি কমবে।

সূত্রঃ বিজনেস টুডে

নিউজটি শেয়ার করুন

বিমানবন্দরে হারানো লাগেজ খুঁজে দেবে গুগল!

আপডেট সময় ০৫:৩৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

বিমানবন্দরে লাগেজ না পৌঁছানো বা ভুল জায়গায় চলে যাওয়া বিশ্বজুড়েই যাত্রীদের জন্য একটি পরিচিত ঝামেলা। এই সমস্যার সমাধান সহজ করতে নতুন প্রযুক্তি নিয়ে এসেছে গুগল, ‘ফাইন্ড হাব’ নামে নতুন একটি ফিচারের মাধ্যমে যাত্রীরা এখন হারিয়ে যাওয়া লাগেজের অবস্থান সহজেই শনাক্ত করতে পারবেন এবং সেই তথ্য সরাসরি এয়ারলাইনের সঙ্গে শেয়ার করতে পারবেন।

সংবাদমাধ্যম বিজনেস টুডে’র প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে তুর্কি এয়ারলাইনস তাদের লাগেজ ট্র্যাকিং প্রক্রিয়ায় এই প্রযুক্তি যুক্ত করেছে।

আরও পড়ুন  মলদোভা—ইউরোপের শান্ত গ্রাম্য সৌন্দর্য ও ঐতিহ্যের দেশ