ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
‘আপনি দয়া করে সাবধান থাকবেন’, তারেক রহমানকে মির্জা আব্বাস স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৬ ইরান যুদ্ধের তথ্য ফাঁস, পেন্টাগনে ৫০ জনের পলিগ্রাফ পরীক্ষা ‘মায়ের মূর্ত প্রতীক’ খালেদা জিয়া: ভূমিমন্ত্রী কবর থেকে মরদেহ তুলে অন্যত্র দাফন, শামীমের মরদেহ দাফন হলো তিনবার কিছু রাজনৈতিক দল অরাজকতা পাঁয়তারা চেষ্টা করছে: প্রধানমন্ত্রী সিডনিতে শাবনূর-তাসকিনের জমজমাট বারবিকিউ আড্ডা এক্সপ্রেসওয়েতে মরদেহ; মেয়ের বিয়ের টাকা নিয়ে ঢাকায় ফিরছিলেন ইসমাইল রংপুর মেডিকেলে এক মাসে কাটবে আইসিইউ সংকট: ত্রাণমন্ত্রী নৌকা থেকে পড়া ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবার মৃত্যু

গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণে ইসরাইলের পরিকল্পনা, বাড়ছে উত্তেজনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
  • / 467

ছবি সংগৃহীত

ইসরাইল গাজা সীমান্তের অদূরে দক্ষিণাঞ্চলীয় নেভাতিম শহরে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। দেশটির অর্থনৈতিক কমিটি সম্প্রতি এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে, যা পার্লামেন্টে পাসের অপেক্ষায় রয়েছে।

নতুন বিমানবন্দরটির প্রস্তাবিত স্থান গাজা সীমান্ত থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে, সড়কপথে এক ঘণ্টার যাত্রা। এই অঞ্চলেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে অবস্থান করছে ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান। ওই ঘাঁটিটিকে ২০২৩ সালের অক্টোবরে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনা এখনো স্মরণে রয়েছে।

আরও পড়ুন  গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাজ্যের

প্রস্তাব অনুযায়ী, বিমানবন্দরটি নির্মাণে সময় লাগবে প্রায় সাত বছর এবং এটি বছরে দেড় কোটিরও বেশি যাত্রী পরিবহনে সক্ষম হবে। বর্তমানে ইসরাইলের প্রধান বিমানবন্দর তেল আবিবের বেন গুরিয়ন প্রতি বছর প্রায় চার কোটি যাত্রী সামাল দিলেও ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ কারণেই নতুন বিমানবন্দরটি শুধু যাত্রীচাপ কমাতে নয়, দক্ষিণাঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে দেশটির সরকার। বিশেষ করে এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় বেদুইন সম্প্রদায়ের অন্তত ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

তবে প্রকল্পটি ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। সেনাঘাঁটির খুব কাছাকাছি বিমানবন্দর নির্মাণে ইসরাইলের সামরিক ও গোয়েন্দা মহলে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এতে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। তবুও নেতানিয়াহু প্রশাসন নিরাপত্তা আপত্তি উপেক্ষা করেই প্রকল্পটিকে এগিয়ে নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এমন স্পর্শকাতর এলাকায় বেসামরিক অবকাঠামো গড়ে তোলার সিদ্ধান্ত ইসরাইলের ভেতরেই রাজনৈতিক ও কৌশলগত উত্তেজনা বাড়াতে পারে। একই সঙ্গে গাজা উপত্যকাকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এটি নতুন মাত্রাও যোগ করতে পারে।

নিউজটি শেয়ার করুন

গাজা সীমান্তের কাছে নতুন বিমানবন্দর নির্মাণে ইসরাইলের পরিকল্পনা, বাড়ছে উত্তেজনা

আপডেট সময় ১০:২৯:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫

ইসরাইল গাজা সীমান্তের অদূরে দক্ষিণাঞ্চলীয় নেভাতিম শহরে একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। দেশটির অর্থনৈতিক কমিটি সম্প্রতি এই প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে, যা পার্লামেন্টে পাসের অপেক্ষায় রয়েছে।

নতুন বিমানবন্দরটির প্রস্তাবিত স্থান গাজা সীমান্ত থেকে মাত্র ৬৫ কিলোমিটার দূরে, সড়কপথে এক ঘণ্টার যাত্রা। এই অঞ্চলেই রয়েছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, যেখানে অবস্থান করছে ইসরাইলের এফ-৩৫ যুদ্ধবিমান। ওই ঘাঁটিটিকে ২০২৩ সালের অক্টোবরে ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত করার ঘটনা এখনো স্মরণে রয়েছে।

আরও পড়ুন  সিরিয়া-ইসরাইল শান্তি চুক্তির সম্ভাবনা, সৌদি-মার্কিন তৎপরতায় নতুন কূটনৈতিক সমীকরণ