ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

নেতানিয়াহু মঞ্চে উঠতেই, কক্ষ ছাড়লেন প্রতিনিধিরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / 45

ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বক্তব্য দিতে পোডিয়ামে দাঁড়ানোর পরপরই অধিবেশন কক্ষের একটি বড় অংশ ফাঁকা হয়ে যায়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা দলবেঁধে কক্ষ ত্যাগ করেন। সাম্প্রতিক প্রতিবেদনে এ ঘটনাকে বড় পরিসরের ওয়াকআউট হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগে থেকেই কক্ষটি খালি হতে শুরু করে। তবে ইসরায়েলের সমর্থক কিছু প্রতিনিধি ও কূটনীতিক সেখানে উপস্থিত ছিলেন, যদিও তাঁদের সংখ্যা ছিল তুলনামূলক কম।

বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি প্রতিনিধিরা নেতানিয়াহুর উদ্দেশে করতালি দিচ্ছেন, আর তাঁদের সামনে দিয়েই অন্যরা কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সূত্র: বিবিসি

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহু মঞ্চে উঠতেই, কক্ষ ছাড়লেন প্রতিনিধিরা

আপডেট সময় ০১:৩৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বক্তব্য দিতে পোডিয়ামে দাঁড়ানোর পরপরই অধিবেশন কক্ষের একটি বড় অংশ ফাঁকা হয়ে যায়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা দলবেঁধে কক্ষ ত্যাগ করেন। সাম্প্রতিক প্রতিবেদনে এ ঘটনাকে বড় পরিসরের ওয়াকআউট হিসেবে উল্লেখ করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহুর বক্তব্য শুরুর আগে থেকেই কক্ষটি খালি হতে শুরু করে। তবে ইসরায়েলের সমর্থক কিছু প্রতিনিধি ও কূটনীতিক সেখানে উপস্থিত ছিলেন, যদিও তাঁদের সংখ্যা ছিল তুলনামূলক কম।

বিবিসির প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি প্রতিনিধিরা নেতানিয়াহুর উদ্দেশে করতালি দিচ্ছেন, আর তাঁদের সামনে দিয়েই অন্যরা কক্ষ থেকে বেরিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন  প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের আরেক দেশ

সূত্র: বিবিসি