ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 21

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি বাড়িঘর।

রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন  রাজস্থানে যাত্রীবাহী বাসে আগুন, নিহত ৭

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ কোটির বেশি মানুষের বসবাস উত্তর প্রদেশে। ভারতের সবচেয়ে জনবহুল এই রাজ্যে সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টি, ঝড় ও বজ্রপাত হয়ে থাকে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ স্থলভাগে প্রবেশের পর পুরো অঞ্চলে বৃষ্টির তীব্রতা আরও বেড়ে যায়। এতে এক হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারতের আবহাওয়া অফিস গত কয়েক বছর ধরে তীব্র বজ্রঝড় ও বজ্রপাতসহ বিভিন্ন ধরনের চরম আবহাওয়া বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে আসছে। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এমন পরিস্থিতি তৈরি হতে পারে।

সরকারি হিসাবে, গত শুক্রবার থেকে রোববার পর্যন্ত উত্তর প্রদেশে গড়ে ৬৬ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অথচ বছরের এই সময়ে রাজ্যটিতে স্বাভাবিক বৃষ্টিপাতের গড় মাত্র ৭ দশমিক ৬ মিলিমিটার।

নিউজটি শেয়ার করুন

ভারতে বন্যা ও ভূমিধসে নিহত ৫৬

আপডেট সময় ০৫:১৭:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ভারতের উত্তর প্রদেশে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে এক হাজারের বেশি বাড়িঘর।

রোববার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। রাজ্যের বিস্তীর্ণ এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

আরও পড়ুন  কাশ্মীরে হামলা, পাকিস্তানসহ বিভিন্ন দেশের প্রতিক্রিয়া