ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা অস্ট্রিয়া—সংগীত, ইতিহাস ও পাহাড়ের দেশ চাঁদ জয়ের রেকর্ড গড়া নভোচারীদের, রাজকীয় সংবর্ধনা সিনেমার বাইরে বাস্তব নাটক—রোহিত শেঠির বাড়িতে গুলির ঘটনায় গ্রেপ্তার কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ‘ক্লান্ত’ মির্জা ফখরুল কি তবে পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জন ও আগামীর সমীকরণ খাবার শেষে পানি পান: উপকার নাকি ক্ষতি—চিকিৎসকরা কী বলছেন

ট্রাম্পের শপথ গ্রহন আজ: যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে নতুন অধ্যায়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫
  • / 207

ট্রাম্পের শপথ গ্রহন আজ: যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে নতুন অধ্যায়

ডোনাল্ড ট্রাম্প আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে শুরু হবে ‘ট্রাম্প ২.০ যুগ’। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই অনুষ্ঠানে শপথ নেবেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠান ২০ জানুয়ারি দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হবে। প্রচণ্ড ঠান্ডার কারণে এবারের শপথ অনুষ্ঠান ক্যাপিটল রোটুন্ডায় আয়োজন করা হয়েছে। ১৯৮৫ সালে রোনাল্ড রিগানের শপথের মতোই এবার অনুষ্ঠানটি ইনডোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন  ট্রাম্পের সিদ্ধান্ত: বাইডেন আমলের সব নির্বাহী আদেশ বাতিল

এক পোস্টে ট্রাম্প জানান, “ঠান্ডা আবহাওয়ার কথা বিবেচনায়, শপথ গ্রহণ এবং অভিষেক ভাষণ ক্যাপিটল হলরুমে করার নির্দেশ দিয়েছি। ঐতিহাসিক এই অনুষ্ঠান সরাসরি দেখতে ক্যাপিটাল ওয়ান এরিনায় বিশেষ আয়োজন করা হয়েছে।”

শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করবেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ট্রাম্প দুটি বাইবেল স্পর্শ করে শপথ নেবেন বলে জানা গেছে। এর মধ্যে একটি বিশেষ সংস্করণের বাইবেল, যা ৬৯.৯৯ ডলারে বিক্রি হচ্ছে।

শপথ শেষে ট্রাম্প তার নতুন মেয়াদের পরিকল্পনা তুলে ধরবেন এবং ক্যাপিটাল ওয়ান এরিনায় প্রেসিডেন্সিয়াল প্যারেডে অংশ নেবেন।

নিউজটি শেয়ার করুন

ট্রাম্পের শপথ গ্রহন আজ: যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে নতুন অধ্যায়

আপডেট সময় ১২:৩২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫

ডোনাল্ড ট্রাম্প আজ যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণ করবেন। এর মধ্য দিয়ে শুরু হবে ‘ট্রাম্প ২.০ যুগ’। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও একই অনুষ্ঠানে শপথ নেবেন।

মার্কিন সংবিধান অনুযায়ী, শপথ গ্রহণ অনুষ্ঠান ২০ জানুয়ারি দুপুর ১২টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) শুরু হবে। প্রচণ্ড ঠান্ডার কারণে এবারের শপথ অনুষ্ঠান ক্যাপিটল রোটুন্ডায় আয়োজন করা হয়েছে। ১৯৮৫ সালে রোনাল্ড রিগানের শপথের মতোই এবার অনুষ্ঠানটি ইনডোরে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

আরও পড়ুন  "যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনে নির্বাচন অসম্ভব: বিরোধী নেত্রী ইউলিয়া তিমোশেঙ্কো"