ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে? এআইকে ঘণ্টার পর ঘণ্টা ট্রাম্পের প্রশ্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • / 30

ছবি: সংগৃহীত

২০২৯ সালে নিজের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন, তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবটের কাছে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির সম্ভাব্য উত্তরসূরি কিংবা তার পছন্দের কেউ পরবর্তী নির্বাচনে জিততে পারেন কি না, সে বিষয়ে এআইয়ের কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত টাইমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রযুক্তিবিদ ও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে এক গোপন বৈঠকে ট্রাম্প মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট ‘গ্রক’-কে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

ওই বৈঠকে ট্রাম্প জানতে চান, তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন। এ বিষয়ে চ্যাটবটটির সঙ্গে তার প্রশ্নোত্তর পর্ব ঘণ্টার পর ঘণ্টা চলেছিল বলে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  গোলাগুলি সময় ভেতরেই ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

বৈঠকে উপস্থিত হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাতে টাইম জানায়, ওই সময় ট্রাম্প ভেনেজুয়েলার নৌযানগুলোর বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিচ্ছিলেন। এসব নৌযানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন তিনি।

এর মধ্যেই ট্রাম্প ‘গ্রক’-কে প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করলে দেশটির জনগণ কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে।

ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, চ্যাটবটটি উত্তর দেয়—মাদুরো একজন দমনমূলক ও অত্যন্ত অজনপ্রিয় শাসক এবং তাকে ক্ষমতাচ্যুত করা হলে অনেক ভেনেজুয়েলান সম্ভবত উল্লাস করবে।

টাইমের প্রতিবেদনে বলা হয়, গ্রকের এই উত্তর ট্রাম্পকে প্রভাবিত করেছিল। এর পরের মাসে মাদুরোকে গ্রেপ্তারের জন্য ট্রাম্প একটি অভিযানের নির্দেশ দেন। পরে ভেনেজুয়েলার বিভিন্ন স্থানে মানুষকে উদ্‌যাপন করতেও দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের বরাতে টাইম আরও জানায়, ওই অভিজ্ঞতার পর গ্রকের সক্ষমতা সম্পর্কে ট্রাম্পের ধারণা আরও ইতিবাচক হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প চ্যাটবটটিকে ‘অসাধারণ বুদ্ধিদীপ্ত’ বলে মনে করেছিলেন।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা নিয়ে ট্রাম্পের আগ্রহ বাড়ছিল বলে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে প্রযুক্তি খাতের নির্বাহীদের সঙ্গেও তার যোগাযোগ আরও ঘনিষ্ঠ হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে? এআইকে ঘণ্টার পর ঘণ্টা ট্রাম্পের প্রশ্ন

আপডেট সময় ১১:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬

২০২৯ সালে নিজের দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন, তা জানতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবটের কাছে ঘণ্টার পর ঘণ্টা প্রশ্ন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রিপাবলিকান পার্টির সম্ভাব্য উত্তরসূরি কিংবা তার পছন্দের কেউ পরবর্তী নির্বাচনে জিততে পারেন কি না, সে বিষয়ে এআইয়ের কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেন তিনি।

শুক্রবার (২ অক্টোবর) প্রকাশিত টাইমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ডিসেম্বরে হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রযুক্তিবিদ ও ধনকুবের ইলন মাস্কের সঙ্গে এক গোপন বৈঠকে ট্রাম্প মাস্কের মালিকানাধীন এআই চ্যাটবট ‘গ্রক’-কে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

ওই বৈঠকে ট্রাম্প জানতে চান, তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কে হতে পারেন। এ বিষয়ে চ্যাটবটটির সঙ্গে তার প্রশ্নোত্তর পর্ব ঘণ্টার পর ঘণ্টা চলেছিল বলে টাইমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন  মার্কিন জনগণের প্রতি বিদ্বেষ নেই ইরানের: প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান