ঢাকা ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ বিন সালমান ত্রুটি-বিচ্যুতি খুঁজে বের করুন, শুধু ভিউর জন্য সমালোচনা নয়: সেতুমন্ত্রী বদলে গেল এয়ারটেলের নাম, নতুন পরিচয় ‘সার্কেল’ এ বছরের মধ্যেই নতুন পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী ৬ মাসে যুক্তরাষ্ট্র ও কানাডা ভারতীয় ৪৫৯৬ নাগরিককে ফেরত পাঠিয়েছে আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে, তবে জনপ্রত্যাশা পূরণ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী “ট্রেন কেড়ে নিয়েছিল দুই পা, হার মানাতে পারেনি মানিক মিয়াকে” সন্ধ্যার মধ্যে ১০ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস পে-স্কেলসহ ছয় মাসের কর্মকাণ্ড জানালেন মাহদী আমিন মানবতাবিরোধী অপরাধের মা*ম*লায় তিন সাংবাদিককে আসামি করা হচ্ছে

চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 719

ছবি সংগৃহীত

চীনের সামরিক কর্মকাণ্ড এবং দুর্লভ খনিজ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই উদ্বেগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া।

আরও পড়ুন  চীনে সংক্রমিত নতুন ভাইরাস এইচএমপি পাওয়া গেছে বাংলাদেশে

বৃহস্পতিবার আসিয়ান সম্পর্কিত বিভিন্ন বৈঠকের পাশাপাশি দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, চীনের সামরিক বাহিনীর বিপজ্জনক কার্যকলাপ এবং দুর্লভ খনিজ ও চুম্বকের রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের ঠিক আগে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, পূর্ব চীন সাগরে জাপানের একটি নজরদারি বিমানের খুব কাছ দিয়ে চীনের দুটি যুদ্ধবিমান অস্বাভাবিকভাবে উড়ে যায়, যা একটি বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা তৈরি করে। বিষয়টি নিয়েও চীনের প্রতি উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী ইওয়াইয়া বৈঠকে সাফ জানিয়ে দেন, পূর্ব চীন সাগরে চীনা কোস্ট গার্ডের হেলিকপ্টারের আকাশসীমা লঙ্ঘন এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের দুটি বিমানবাহী রণতরীর সক্রিয়তা জাপানের জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, পূর্ব ও দক্ষিণ চীন সাগরের নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাইওয়ানের আশপাশে বড় পরিসরে চীনের সামরিক মহড়া এই স্থিতিশীলতা নষ্ট করতে পারে, যা চীনের প্রতি স্পষ্ট সমালোচনার ইঙ্গিত বহন করে।

দুর্লভ খনিজ ও চুম্বকের রপ্তানির ওপর চীনের আরোপিত নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইওয়াইয়া ওয়াং ইকে আহ্বান জানান, যেন দ্রুত রপ্তানির অনুমোদনপ্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি জানান, এ নিষেধাজ্ঞা জাপানি কোম্পানিগুলোর ওপর বড় ধরনের প্রভাব ফেলছে।

জাপান জানায়, চীনা বিধিনিষেধের কারণে রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে এবং গত পাঁচ বছরে রপ্তানির পরিমাণ সর্বনিম্নে পৌঁছেছে। তবে ওয়াং ই আশ্বস্ত করেছেন, প্রযোজ্য নিয়ম মেনে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করলে চীন জাপানি কোম্পানিগুলোর স্বাভাবিক চাহিদা অনুযায়ী দুর্লভ খনিজ সরবরাহে সক্ষম হবে।

সূত্র: জাপান টাইমস

নিউজটি শেয়ার করুন

চীনের সামরিক তৎপরতা ও খনিজ রপ্তানিতে উদ্বিগ্ন জাপান

আপডেট সময় ০৩:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

চীনের সামরিক কর্মকাণ্ড এবং দুর্লভ খনিজ রপ্তানি নিষেধাজ্ঞা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাপান। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত একটি আঞ্চলিক সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই উদ্বেগের কথা জানান জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া।

আরও পড়ুন  জাপান ঘোষণা করছে ১৩৫ বিলিয়ন ডলারের সবচেয়ে বড় প্রণোদনা প্যাকেজ