ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

ভারতীয় এয়ারলাইন্সে ফের বিপত্তি, রিয়াদ-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 684

ছবি সংগৃহীত

ভারতের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো একের পর এক সমস্যায় জড়িয়ে পড়ছে। সর্বশেষ, রিয়াদ থেকে দিল্লিগামী একটি ফ্লাইটকে জরুরি অবতরণ করতে হয়েছে জয়পুরে। সোমবার ভোররাতে এই ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে ফ্লাইটটিকে জয়পুরের দিকে ঘুরিয়ে আনা হয়েছে, তা এখনো জানা যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই৯২৬ ফ্লাইটটি রিয়াদ থেকে বিকেল ৫টার কিছু পরে উড্ডয়ন করে এবং রাত ১টার দিকে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু মাঝপথে সেটিকে জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়।

এর মাত্র এক সপ্তাহ আগেই টোকিও থেকে দিল্লিগামী আরেকটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কেবিনের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেটিকে কলকাতায় ঘুরিয়ে আনতে বাধ্য হয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। পরে এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যথাযথ কারিগরি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

ফ্লাইট চলাকালে যাত্রীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন তিনি।

এরও আগে জুন মাসে যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে মাঝ আকাশে বোমা হুমকির তথ্য পাওয়া গেলে সেটিকেও রিয়াদে অবতরণ করতে হয়। পরবর্তীতে রিয়াদ বিমানবন্দরে তল্লাশি চালিয়ে কোনো বোমা বা বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি, এবং সব যাত্রী নিরাপদে ছিলেন বলে জানানো হয়।

ক্রমাগত এ ধরনের ঘটনার কারণে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারতীয় বিমান পরিবহন খাতের সাম্প্রতিক এই ধারাবাহিক সমস্যাগুলো নিয়েই নানা প্রশ্ন উঠছে। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও এসব ঘটনার পর দ্রুত কারিগরি ত্রুটি চিহ্নিত করে সমাধানের আশ্বাস দিয়েছে।

তবে বারবার এমন পরিস্থিতি তৈরি হওয়ায় যাত্রীদের আস্থা টিকিয়ে রাখতে বিমান সংস্থাগুলোর আরও দায়িত্বশীল এবং সতর্ক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।

নিউজটি শেয়ার করুন

ভারতীয় এয়ারলাইন্সে ফের বিপত্তি, রিয়াদ-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ

আপডেট সময় ০২:৫৭:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫