ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৫২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 29

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ১৬টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দল ডেমোক্র্যাটিক পার্টি ১২টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি পেয়েছে চারটি আসন।

সিএনএনের সর্বশেষ আপডেটের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে মোট আসন ৪৩৫টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয়ী হতে হবে। ২০২৪ সালের নির্বাচনে মাত্র পাঁচ আসনের ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল রিপাবলিকান পার্টি। সাধারণত অল্প ব্যবধানের আসনগুলোতেই নির্বাচনের ফল নির্ধারিত হয়।

আরও পড়ুন  ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা: সিইসি

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে ভোটগ্রহণ শুরু হয়। এর মধ্যে অন্তত নয়টি অঙ্গরাজ্যের ফল আসতে শুরু করেছে। কয়েকটি অঙ্গরাজ্যে তখনও ভোটগ্রহণ চলছিল। সেসব এলাকার ফল জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আলজাজিরার তথ্য অনুযায়ী, প্রতিনিধি পরিষদের আরও ৪০টি আসনে রিপাবলিকানরা এগিয়ে রয়েছেন। অন্যদিকে ডেমোক্র্যাটরা এগিয়ে ৩৫টি আসনে। সময়ের সঙ্গে এই হিসাব পরিবর্তিত হতে পারে।

এদিকে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসনেও মঙ্গলবার ভোট হয়েছে। প্রাথমিক হিসাবে পাঁচটি আসনে এগিয়ে রয়েছে ডেমোক্র্যাটিক পার্টি, আর দুটি আসনে এগিয়ে রিপাবলিকানরা। তবে সিনেটের কোনো আসনেই এখন পর্যন্ত চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হয়নি।

সূত্র: সিএনএন, আলজাজিরা

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

আপডেট সময় ০৮:৫২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬