ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

ভোটাররা বিরক্ত ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হব: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 17

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে উঠলে ইসরাইলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলে নিজের জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করতে গিয়ে রসিকতার ছলে এ কথা বলেন তিনি। একই সাক্ষাৎকারে ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্তের কথাও জানান ট্রাম্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তবে আমি ইসরাইলে চলে যাব এবং সেখানকার প্রধানমন্ত্রী হব।”

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। এর আওতায় চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা দেওয়া বন্ধ হবে।

আরও পড়ুন  ফের প্রধানমন্ত্রী হতে, জাতীয় সরকার চান নেতানিয়াহু

ট্রাম্পের দাবি, ইসরাইলের এখন আর এই অর্থসহায়তার প্রয়োজন নেই। কিছু ডেমোক্র্যাট ও বামপন্থি রাজনীতিক রিপাবলিকানদের সমালোচনার জন্য ইসরাইলকে অর্থ দেওয়ার বিষয়টি ব্যবহার করছেন বলেও মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেন, ইসরাইলকে অর্থসহায়তা দেওয়ার বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার সমঝোতা হয়েছে। কয়েক মাস আগে এ সহায়তা বন্ধ করার বিষয়ে তারা একমত হন। চলতি বছরের শেষ নাগাদ অর্থ দেওয়া বন্ধ হলেও ইসরাইলের প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র সহায়তা করবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ভোটাররা বিরক্ত ইসরাইলে গিয়ে প্রধানমন্ত্রী হব: ট্রাম্প

আপডেট সময় ০২:২৫:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের ভোটাররা তার ওপর বিরক্ত হয়ে উঠলে ইসরাইলে চলে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলে নিজের জনপ্রিয়তা নিয়ে মন্তব্য করতে গিয়ে রসিকতার ছলে এ কথা বলেন তিনি। একই সাক্ষাৎকারে ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা বন্ধের সিদ্ধান্তের কথাও জানান ট্রাম্প।

মঙ্গলবার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিন ফক্স নিউজের ‘ফক্স অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইসরাইলে আমার জনপ্রিয়তার হার ৯৯ শতাংশ। যুক্তরাষ্ট্রের মানুষ যদি কখনো আমার ওপর বিরক্ত হয়ে যায়, তবে আমি ইসরাইলে চলে যাব এবং সেখানকার প্রধানমন্ত্রী হব।”

সাক্ষাৎকারে ট্রাম্প আরও জানান, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার একটি সমঝোতা হয়েছে। এর আওতায় চলতি বছরের শেষ নাগাদ ইসরাইলকে বছরে ৪ বিলিয়ন ডলারের মার্কিন সহায়তা দেওয়া বন্ধ হবে।

আরও পড়ুন  নেতানিয়াহু যুদ্ধ চালাচ্ছেন ক্ষমতা টিকিয়ে রাখতে, ইসরাইলিদের বড় অংশের মত