ঢাকা ০১:০২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মন্ত্রিসভা ছাড়লেন পরিবহনমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

স্পেনে ভয়াবহ রেল দুর্ঘটনায় অন্তত ৬৯ জন নিহত হওয়ার ছয় দিন পর পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির পরিবহণমন্ত্রী অস্কার পুয়েন্তে। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির কংগ্রেসে বক্তব্য দেওয়ার সময় তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান।

গত বুধবার তোলেদো প্রদেশের উরদার কাছে মাদ্রিদ-সেভিলে রেলপথে দুর্ঘটনাটি ঘটে। এ সময় রাষ্ট্রীয় রেল সংস্থা রেনফের একটি দ্রুতগতির এভিই ট্রেনের সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান ইরিওর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে প্রাণ হারান অন্তত ৬৯ জন। আহত হন আরও অনেকে।

সংঘর্ষের পর ট্রেনের কয়েকটি বগি রেললাইন ছেড়ে ঢাল বেয়ে নিচে পড়ে যায়। এ ঘটনায় দুটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার সময় ইরিওর ট্রেনে একটি শিশুসহ ১৪৭ জন এবং রেনফের ট্রেনে ৩৯৭ জন যাত্রী ছিলেন।

আরও পড়ুন  নতুন পে-স্কেলের খসড়া আজ মন্ত্রিসভায় উঠতে পারে

পদত্যাগের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অস্কার পুয়েন্তে বলেন, এক বছরেরও কম সময়ের মধ্যে স্পেনে দুটি বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটার পর পরিবহণমন্ত্রীর দায়িত্বে থাকা তাঁর পক্ষে গ্রহণযোগ্য নয়।

এর আগে গত জানুয়ারিতে দেশটিতে আরেকটি রেল দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছিলেন। ওই ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।

সাম্প্রতিক দুর্ঘটনাটিকে আধুনিক ইউরোপের অন্যতম ভয়াবহ রেল বিপর্যয় হিসেবে বিবেচনা করা হচ্ছে। ২০১৩ সালের পর স্পেনে এটিই সবচেয়ে প্রাণঘাতী ট্রেন দুর্ঘটনা। সে বছর সান্তিয়াগো দে কম্পোসতেলার কাছে একটি ট্রেন দুর্ঘটনায় ৮০ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছিলেন।

এদিকে আগামী ২৯ নভেম্বর স্পেনে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে এমন এক রাজনৈতিক পরিস্থিতিতে ভয়াবহ রেল দুর্ঘটনা এবং পরিবহণমন্ত্রীর পদত্যাগের ঘটনা ঘটল।

নিউজটি শেয়ার করুন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় মন্ত্রিসভা ছাড়লেন পরিবহনমন্ত্রী

আপডেট সময় ১২:০৬:২১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬