ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের তদবিরে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখা ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এম এ মুহিত বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার এখন পর্যন্ত কোনো নতুন বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়নি। এ কারণে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে চাপ আসছে। তবে নির্ধারিত মান ও শর্ত পূরণ না করলে কাউকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন  সরকারি চাকরি আইন সংশোধনে বড় পদক্ষেপ, অধ্যাদেশের খসড়া অনুমোদন

তিনি বলেন, হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এবং রোগী না দেখেই চিকিৎসক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি চলতে পারে না।

দেশে চিকিৎসা শিক্ষার ভৌগোলিক বৈষম্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ মেডিকেল ও ডেন্টাল কলেজ ঢাকা বিভাগে অবস্থিত। অন্য সাতটি বিভাগে এ ক্ষেত্রে ভারসাম্যহীনতা রয়েছে।

সংসদ কিংবা রাজনৈতিক বক্তব্যে নিজ জেলা বা উপজেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানোর প্রবণতা থেকে সরে এসে পরিকল্পিতভাবে স্বাস্থ্য অবকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি।

চিকিৎসা শিক্ষায় আন্তর্জাতিক মান অনুসরণের গুরুত্ব তুলে ধরে এম এ মুহিত বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিকেল এডুকেশনের মানদণ্ড অনুসরণ করে অ্যাক্রিডিটেশন অর্জন করতে হবে। তা না হলে ভবিষ্যৎ প্রজন্মের চিকিৎসকদের আন্তর্জাতিক কর্মক্ষেত্র সংকুচিত হয়ে পড়তে পারে।

চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও জনআস্থা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মান বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বিদেশ থেকে চিকিৎসা বিষয়ে ডিগ্রি নিয়ে আসা শিক্ষার্থীদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সম্প্রতি বিদেশ থেকে ডিগ্রি অর্জন করে আসা চিকিৎসকদের রেজিস্ট্রেশন পরীক্ষায় মাত্র ৩০ শতাংশ উত্তীর্ণ হয়েছেন।

বিদেশে সন্তানদের চিকিৎসা শিক্ষা নিতে পাঠানোর আগে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মান যাচাই করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৮:৩২:১৬ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

রাজনৈতিক চাপ কিংবা প্রভাবশালী মহলের তদবিরে মানহীন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। চিকিৎসা শিক্ষার আন্তর্জাতিক মান বজায় রাখা ও রোগীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে বাংলাদেশ মেডিকেল এডুকেশন অ্যাক্রিডিটেশন কাউন্সিলের (বিএমইএসি) সম্মেলন কক্ষে আয়োজিত ‘অ্যাসেসর ট্রেনিং’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এম এ মুহিত বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার এখন পর্যন্ত কোনো নতুন বেসরকারি মেডিকেল কলেজের অনুমোদন দেয়নি। এ কারণে বিভিন্ন প্রভাবশালী মহল থেকে চাপ আসছে। তবে নির্ধারিত মান ও শর্ত পূরণ না করলে কাউকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেওয়া হবে না।

আরও পড়ুন  স্টারলিংকের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা