ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬ হাম উপসর্গে ৬ জনের মৃত্যু

শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 19

ছবি: সংগৃহীত

ঢাকা: ০৪ নভেম্বর ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজিপুরে নিহত শ্রমিক ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্প সময়ের নোটিশে বৈঠক ডাকার পরও সকল পক্ষের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে যে দেশ ও শিল্পের স্বার্থে আমরা সবাই আন্তরিক।

আরও পড়ুন  বকেয়া বেতন ও ঈদ বোনাস দাবিতে শ্রমিকদের বিক্ষোভে হামলা, আহত ১০

সবাইকে কাজে ফেরার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, কারখানা বাঁচলে আয় বাড়বে, কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মজুরি বৃদ্ধি পাবে। আপনারা কারখানায় ফিরে যান এবং কোনো প্রস্তাব থাকলে তা লিখিতভাবে মজুরি বোর্ডে দিন।তিনি আরও হুঁশিয়ার করে বলেন, রাষ্ট্রকে অস্থিতিশীল ও শিল্প ধ্বংস করার কোনো প্ররোচনায় কান দেওয়া যাবে না। তবে আন্দোলনে কোনো নিরীহ শ্রমিক গ্রেপ্তার হয়ে থাকলে তাদের মুক্ত করার নির্দেশনা দেওয়া হবে, অন্যদিকে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মজুরি কাঠামোর অগ্রগতি বিষয়ে মন্ত্রী জানান, রবিবারের মধ্যে মজুরি বোর্ড গঠন করে বিকেলে গেজেট প্রকাশ করা হয়েছে এবং ইতিহাসের সবচেয়ে কম সময়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বেতন কাঠামোর প্রস্তাব তৈরি এবং জানুয়ারির মধ্যে নতুন কাঠামোতে মজুরি পাবেন শ্রমিকরা।

প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পোশাক খাতের প্রতি সরকার অত্যন্ত আন্তরিক। মজুরি বোর্ডের প্রতি পূর্ণ আস্থা রেখে তিনি আশা প্রকাশ করেন, তারা শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও স্বার্থ নিশ্চিত করবেন।

বৈঠকে শ্রমিক প্রতিনিধিরা মজুরি বোর্ড দ্রুত গঠন করায় সরকারকে ধন্যবাদ জানান এবং শ্রমিকদের শান্ত থেকে কাজে ফেরার আহ্বান জানান। অন্যদিকে, মালিকপক্ষের প্রতিনিধিরা শ্রমিকদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং মজুরি বৃদ্ধির পাশাপাশি শিল্প এলাকায় আইন করে বাড়িভাড়া নিয়ন্ত্রণের উদ্যোগ নিতে সরকারের প্রতি অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদারসহ সরকারের শীর্ষ কর্মকর্তা, শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর

আপডেট সময় ১১:২০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬

ঢাকা: ০৪ নভেম্বর ২০২৬
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রম আন্দোলনে গাজিপুরে নিহত শ্রমিক ভাইয়ের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে প্রাথমিকভাবে ১ লাখ টাকা অর্থসহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সরকার, শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, শ্রমিকদের সুবিধার কথা বিবেচনা করে টঙ্গীতে ১০০ শয্যার শ্রমজীবী বিশেষায়িত হাসপাতাল নির্মাণের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বল্প সময়ের নোটিশে বৈঠক ডাকার পরও সকল পক্ষের অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এটি প্রমাণ করে যে দেশ ও শিল্পের স্বার্থে আমরা সবাই আন্তরিক।

আরও পড়ুন  সুদানের স্বর্ণখনি ধসে ১১ শ্রমিক নিহত, আহত ৭