ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

ইরানে আইএইএ মহাপরিচালকের মৃত্যুদণ্ডের দাবির কড়া প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 611

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি’র বিরুদ্ধে ইরানে মৃত্যুদণ্ডের দাবি ওঠায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি এ দাবিকে স্পষ্ট ভাষায় ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মার্কো রুবিও বলেন, “আমরা ইরানে আইএইএ’র গুরুত্বপূর্ণ যাচাই ও নজরদারি কার্যক্রমকে সমর্থন করি এবং মহাপরিচালকসহ পুরো সংস্থার পেশাদারিত্ব ও অঙ্গীকারের জন্য তাদের প্রশংসা জানাই।”

তিনি আরও জোর দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র, ইরানে আইএইএ’র সকল কর্মীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানায়।”

অন্যদিকে, একই দিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক ঘোষণায় জানান, আইএইএ প্রধান রাফায়েল গ্রোসিকে আর ইরানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

ইরানের জাতীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, আরাগচি বলেন, “আমরা আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে কোনো নজরদারি ক্যামেরা বসাতে দেব না এবং আইএইএ প্রধানের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছি।”

তিনি আরও উল্লেখ করেন, ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে জাতীয় স্বার্থের বাইরে কোনো চাপ মেনে নেবে না।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে কিছু কট্টরপন্থী গোষ্ঠী রাফায়েল গ্রোসি’র বিরুদ্ধে ‘গোয়েন্দা তৎপরতা ও বিশ্বাসঘাতকতার’ অভিযোগ তুলে তার বিচার ও মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে। তাদের অভিযোগ, গ্রোসি নাকি ইরানের গোপন তথ্য পশ্চিমাদের কাছে পাচার করেছেন।

এই প্রেক্ষাপটে তেহরান সরকার আইএইএ’র কর্মকাণ্ডে নতুন করে সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান-আইএইএ সম্পর্কের টানাপোড়েন এর ফলে আরও জটিল আকার ধারণ করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় আশা করছে, পারমাণবিক কার্যক্রমের স্বচ্ছতা বজায় রাখতে দুই পক্ষের মধ্যে সংলাপের পথ খোলা থাকবে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বিষয় :

নিউজটি শেয়ার করুন

ইরানে আইএইএ মহাপরিচালকের মৃত্যুদণ্ডের দাবির কড়া প্রতিক্রিয়া মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় ০৭:২১:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫