ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
শিরোনাম :
কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ চলমান: স্বরাষ্ট্রমন্ত্রী ‎যুক্তরাষ্ট্র-ইরানকে সংলাপে ফেরার আহ্বান চীন ও পাকিস্তানের সংবিধান সংশোধন চাই, সংস্কারের কথা কখনও বলিনি: মির্জা ফখরুল ‎পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত বন্যার্তদের পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী ফকল্যান্ড ইস্যুতে আর্জেন্টিনাকে গুনতে হতে পারে জরিমানা টানা ষষ্ঠ দিনে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বনভোজন শেষে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ট্রাম্পের বাংলাদেশকে শুভকামনা জানালেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্যচুক্তি, বিরল খনিজ রপ্তানি পুনরায় চালুর আশা: ট্রাম্প

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 454

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন নতুন একটি বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে। চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনের অংশ হিসেবেই এই চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা কিছুদিন আগেই চীনের সঙ্গে একটি চুক্তি সই করেছি।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আল–জাজিরা এ খবর জানিয়েছে।

আরও পড়ুন  নতুন সরকারের কাছে নিরাপত্তা ও বিনিয়োগ সহযোগিতার বার্তা যুক্তরাষ্ট্রের

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, মূলত জেনেভায় অনুষ্ঠিত আলোচনার ধারাবাহিকতায় এই সমঝোতায় পৌঁছেছে দুই দেশ। গত মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় বাণিজ্যযুদ্ধের বিরতি নিয়ে আলোচনা হয়েছিল, যেখানে উভয় দেশ ৯০ দিনের জন্য শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় লন্ডনে এক বৈঠকে চূড়ান্ত কাঠামো নির্ধারিত হয়, এবং ট্রাম্প যে চুক্তির কথা উল্লেখ করেছেন, সেটি সেই কাঠামোর আনুষ্ঠানিক রূপ বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও বৃহস্পতিবার ব্লুমবার্গকে জানান, দুই দিন আগেই চুক্তি সই হয়েছে, যদিও তিনিও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেননি।

এদিকে চীনের বাণিজ্য মন্ত্রণালয় শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, যেসব পণ্যের রপ্তানিতে আগে নানা ধরনের বিধিনিষেধ ছিল, সেগুলো অনুমোদনের মাধ্যমে পুনরায় রপ্তানি শুরু করা হবে। যদিও বিরল খনিজের বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি।

চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, লন্ডনের বৈঠকের পর থেকে উভয় দেশ নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছে এবং সম্মতিতে কাঠামোর বিভিন্ন বিষয় চূড়ান্ত হয়েছে। তিনি বলেন, আইনি প্রক্রিয়া মেনে যেসব আবেদন করা হবে, সেগুলো পর্যালোচনা করে অনুমোদন দেওয়া হবে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আরোপিত কিছু বিধিনিষেধও বাতিল করা হবে বলে জানিয়েছেন তিনি।

জেনেভায় আলোচনার সময় চীন জানায়, ২ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের ওপর যে অশুল্ক পাল্টা ব্যবস্থা নিয়েছিল, তা তুলে নেওয়া হবে। তবে কতটা দ্রুত কার্যকর হবে, তা তখন স্পষ্ট ছিল না।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে চীন গুরুত্বপূর্ণ বিরল খনিজ ও চুম্বক রপ্তানি স্থগিত করেছিল, যা বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলে। গাড়ি নির্মাতা, মহাকাশ প্রযুক্তি, সেমিকন্ডাক্টর ও সামরিক সরঞ্জাম খাত বেশ ক্ষতিগ্রস্ত হয়।

জুনের শুরুর দিকে রয়টার্স জানিয়েছিল, চীন সাময়িকভাবে যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন গাড়ি কোম্পানিকে বিরল খনিজ সরবরাহের অনুমতি দিয়েছে, যাতে সরবরাহ সংকট কমানো যায়।

মাসের শেষে ট্রাম্প ঘোষণা দেন, বেইজিং যুক্তরাষ্ট্রে বিরল খনিজ সরবরাহে সম্মত হয়েছে, বিনিময়ে চীনা শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনার সুযোগ রাখা হবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে বাণিজ্যচুক্তি, বিরল খনিজ রপ্তানি পুনরায় চালুর আশা: ট্রাম্প

আপডেট সময় ১২:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন নতুন একটি বাণিজ্যচুক্তিতে স্বাক্ষর করেছে। চলমান বাণিজ্যযুদ্ধ নিরসনের অংশ হিসেবেই এই চুক্তি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

গত বৃহস্পতিবার রাতে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা কিছুদিন আগেই চীনের সঙ্গে একটি চুক্তি সই করেছি।” তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। আল–জাজিরা এ খবর জানিয়েছে।

আরও পড়ুন  ‘পারমাণবিক অস্ত্রে সজ্জিত এক দখলদার দানব’ — যুক্তরাষ্ট্রকে কটাক্ষ ইরানের পররাষ্ট্রমন্ত্রীর