ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নিউজিল্যান্ডে নতুন মসজিদ উদ্বোধন করলেন শায়খ আল-ইসা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 51

ছবি সংগৃহীত

নিউজিল্যান্ডের অকল্যান্ডে নবনির্মিত আল-রহমান মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং অর্গানাইজেশন অব মুসলিম স্কলারসের চেয়ারম্যান শায়খ মোহাম্মদ বিন আব্দুলকরিম আল-ইসা। উদ্বোধনের পর তিনি মসজিদে প্রথম জুমার খুতবা প্রদান করেন এবং জুমার নামাজে ইমামতি করেন।

জুমার খুতবায় শায়খ আল-ইসা ইসলামী শিক্ষার আলোকে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সমাজে বসবাসরত মুসলমানদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে ইসলামের নীতিমালা অনুসরণ করে কীভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন  চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল আজ: তৃতীয় সৌভাগ্যের খোঁজে নিউজিল্যান্ড, ভারতের শাপমোচনের লড়াই

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, এই খুতবাকে মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ কারণে এটি নিউজিল্যান্ডজুড়ে প্রকাশ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

আনুষ্ঠানিক আমন্ত্রণে বর্তমানে নিউজিল্যান্ড সফরে রয়েছেন শায়খ মোহাম্মদ বিন আব্দুলকরিম আল-ইসা। সফরকালে দেশটির সরকারি প্রতিনিধি, সংসদ সদস্য এবং বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নিউজিল্যান্ডে নতুন মসজিদ উদ্বোধন করলেন শায়খ আল-ইসা

আপডেট সময় ০৭:০৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নিউজিল্যান্ডের অকল্যান্ডে নবনির্মিত আল-রহমান মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব এবং অর্গানাইজেশন অব মুসলিম স্কলারসের চেয়ারম্যান শায়খ মোহাম্মদ বিন আব্দুলকরিম আল-ইসা। উদ্বোধনের পর তিনি মসজিদে প্রথম জুমার খুতবা প্রদান করেন এবং জুমার নামাজে ইমামতি করেন।

জুমার খুতবায় শায়খ আল-ইসা ইসলামী শিক্ষার আলোকে সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সমাজে বসবাসরত মুসলমানদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বিভিন্ন পরিস্থিতিতে ইসলামের নীতিমালা অনুসরণ করে কীভাবে ভারসাম্যপূর্ণ আচরণ করা উচিত, সে বিষয়ে দিকনির্দেশনা দেন।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ৫ সামরিক বিমান ভূপাতিত: ইরানের বক্তব্য