ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

‎আলজেরিয়ার শিশু কেন্দ্রে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • / 76

ছবি সংগৃহীত

‎
‎
‎আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে রাষ্ট্র পরিচালিত একটি শিশু কল্যাণ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
‎
‎আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৩টার দিকে মোহাম্মাদিয়া এলাকার ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের আবাসিক কেন্দ্রটিতে আগুনের ঘটনা ঘটে।
‎
‎আলজেরিয়ার রাষ্ট্রীয় সিভিল প্রোটেকশন সংস্থা জানিয়েছে, প্রতিষ্ঠানটি এতিম, পরিত্যক্ত এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আশ্রয়, চিকিৎসা ও সামাজিক সহায়তা প্রদানকারী একটি আবাসিক কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছিল।
‎
‎উদ্ধারকারী দলের তথ্য অনুযায়ী, দগ্ধ ১০ জনকে বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে আক্রান্ত আরও দুজনকে জরুরি চিকিৎসা দেওয়া হয়। এছাড়া তীব্র মানসিক আঘাতপ্রাপ্ত সাতজনও চিকিৎসাসেবা পেয়েছেন। উদ্ধারকর্মীরা ভবন থেকে পাঁচজন বিশেষ চাহিদাসম্পন্ন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।
‎
‎সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দাদের ভিড় এবং উদ্ধার কার্যক্রম দেখা গেছে। সিভিল প্রোটেকশনের প্রকাশিত ছবিতে ঘন ধোঁয়ার মধ্যে উদ্ধারকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনা এবং ভবনে থাকা ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।
‎
‎এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তিব্বুন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
‎
‎এদিকে দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘিরিব আলজিয়ার্সের মুস্তফা পাশা ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
‎
‎কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ড-পরবর্তী উদ্ধার ও তল্লাশি অভিযান শেষ হয়েছে। আগুনের প্রকৃত কারণ নির্ধারণে দেশটির নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।
‎

নিউজটি শেয়ার করুন

‎আলজেরিয়ার শিশু কেন্দ্রে অগ্নিকাণ্ড, শিশুসহ নিহত ১১

আপডেট সময় ০৫:৪২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬