ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / 46

ছবি সংগৃহীত

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে ১৪৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের জয়ের জন্য ২০ ওভারে করতে হবে ১৪৪ রান।

রোববার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি ৭৩ রান করেন। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৭ রান যোগ করেন।

আরও পড়ুন  শূন্য রানে ৩ উইকেট, চাপে অস্ট্রেলিয়া

ইনিংসের শুরুতেই ৬ রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে ৭১ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন বেনেট ও মায়ার্স। দলীয় ৭৭ রানে বেনেট আউট হলে সেই জুটি ভাঙে। এরপর অধিনায়ক সিকান্দার রাজা মাত্র ৩ রান করে ফিরে গেলে চাপে পড়ে জিম্বাবুয়ে।

একপ্রান্ত আগলে রেখে ফিফটি পূর্ণ করলেও শেষ পর্যন্ত বড় স্কোরে দলকে নিতে পারেননি মায়ার্স। ইনিংস শেষ হওয়ার দুই বল আগে তিনি আউট হন।

বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের লক্ষ্য ১৪৪ রান।

নিউজটি শেয়ার করুন

জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪

আপডেট সময় ০৬:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

সিরিজ নির্ধারণী টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে ১৪৩ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। ফলে সিরিজ নিশ্চিত করতে টাইগারদের জয়ের জন্য ২০ ওভারে করতে হবে ১৪৪ রান।

রোববার (১৯ জুলাই) বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে।

স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে তিনি ৭৩ রান করেন। এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৮টি চারের সাহায্যে ৪৭ রান যোগ করেন।

আরও পড়ুন  বিশ্বকাপ বাছাইয়ের পথে বাংলাদেশ: আশিকের নতুন দায়িত্ব