ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 569

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিনের কাম্পুং বারুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে কাম্পুং বারুর এলাকার একটি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ির সঙ্গে একটি হোন্ডা সি১০০ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন  বোনের বাড়িতে ইফতারি দিয়ে ফেরার পথে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

মোটরসাইকেল চালক ছিলেন মালয়েশিয়ার স্থানীয় এক নাগরিক। তার পেছনে থাকা আরোহী ছিলেন তার সহকর্মী একজন বাংলাদেশি। যদিও নিহতদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে তাদের বয়স যথাক্রমে ৩২ এবং ২০ বছর বলে নিশ্চিত করেছে পুলিশ।

তামপিন জেলার পুলিশ প্রধান আমিরুদ্দিন সারিম্যান জানান, গাড়িচালক মোড়ের ট্র্যাফিক লাইটে সবুজ সংকেত দেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। এ সময় ডানদিক থেকে আসা মোটরসাইকেলটি গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশি আরোহী নিহত হন এবং গুরুতর আহত চালককে তামপিন হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

গাড়িচালক সামান্য আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ তামপিন হাসপাতালের ফরেনসিক ইউনিটে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

তামপিন পুলিশ বিভাগ জানায়, পুরো ঘটনাটি মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারা অনুযায়ী তদন্ত করে দেখা হচ্ছে।

এই দুর্ঘটনা আবারও প্রবাসীদের জন্য বিদেশে নিরাপত্তা এবং যাতায়াত সচেতনতার বিষয়টি সামনে নিয়ে এসেছে। নিহত বাংলাদেশির পরিবার ও সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৫:২৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

মালয়েশিয়ার নেগেরি সেম্বিলান রাজ্যের তাম্পিনের কাম্পুং বারুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই নির্মাণ শ্রমিক। নিহতদের একজন বাংলাদেশি নাগরিক। বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে কাম্পুং বারুর এলাকার একটি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানায়, একটি মিতসুবিশি এক্সপান্ডার গাড়ির সঙ্গে একটি হোন্ডা সি১০০ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুই নির্মাণ শ্রমিক মারাত্মকভাবে আহত হন এবং পরবর্তীতে মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন  জুনে সড়কে ঝরলো ৬৯৬ প্রাণ, প্রতিদিন গড়ে মৃত্যু ২৩ জনের: রোড সেফটি ফাউন্ডেশন