ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

ইরান-ইসরাইল সংঘাতে অস্থির ক্রিপ্টোবাজার, কমেছে বিটকয়েন-ইথারের দাম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 600

ছবি সংগৃহীত

ইরান-ইসরাইল সংঘাতের জেরে বৈশ্বিক অর্থনীতি যেমন অস্থির হয়ে উঠেছে, তেমনি ক্রিপ্টোকারেন্সির বাজারেও দেখা দিয়েছে বড় ধরনের উত্থান-পতনের ঢেউ। আন্তর্জাতিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ‘দ্য ট্রেডিং ইকনোমিকস’-এর তথ্য অনুযায়ী, বিশ্ববাজারে সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের দাম এক সপ্তাহে কমেছে প্রায় ০.৯০ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে প্রতি বিটকয়েন কেনাবেচা হয়েছে ১ লাখ ৪ হাজার ৯৩২ মার্কিন ডলারে। যদিও বছর ব্যবধানে এটি বেড়েছে ৬১ দশমিক ৭৯ শতাংশ, তবে গত মে মাসে এই মুদ্রার দাম পৌঁছেছিল ১ লাখ ১১ হাজার ডলারের ঘরে। অর্থাৎ, সাম্প্রতিক অস্থিরতায় বিটকয়েনও পড়েছে ধসের মুখে।

আরও পড়ুন: ইরান-ইসরাইল সংঘাত / বিশ্ববাজারে আরও বাড়বে জ্বালানি পণ্যের দাম?

বাজারের দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত ক্রিপ্টো মুদ্রা ইথারেও পড়েছে বড় ধরনের পতন। সপ্তাহ ব্যবধানে ইথারের দাম কমেছে ৪ দশমিক ৮৭ শতাংশ। বর্তমানে প্রতি ইথারের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৫২১ ডলার ১১ সেন্ট, যা এক বছর আগের তুলনায় প্রায় ২৮ দশমিক ২৩ শতাংশ কম।

অন্যদিকে, জনপ্রিয় ক্রিপ্টো মুদ্রা বাইন্যান্সের দাম গত এক সপ্তাহে ২ শতাংশের কিছু বেশি কমলেও, বছর ব্যবধানে তা বেড়েছে প্রায় ১০ শতাংশ। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বাইন্যান্স বিক্রি হয়েছে ৬৪৩ ডলার ৬০ সেন্ট দরে।

ক্রিপ্টোবাজারের আরও একটি আলোচিত মুদ্রা সোলানাও একই চাপে রয়েছে। বর্তমানে এই মুদ্রাটি লেনদেন হচ্ছে ১৪৬ ডলার ২৫ সেন্টে, যা সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় ৪.৫ শতাংশ। তবে এক বছর আগের তুলনায় এর মূল্য বেড়েছে ৯ দশমিক ৪৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, ইরান ও ইসরাইলের মধ্যে চলমান উত্তেজনা কেবল জ্বালানি ও শেয়ারবাজার নয়, ক্রিপ্টোকারেন্সির মতো ভার্চুয়াল বিনিয়োগ মাধ্যমেও সরাসরি প্রভাব ফেলছে। ফলে সামনের দিনগুলোতে আরও বড় ধরনের ওঠানামা দেখা যেতে পারে এই বাজারে।

নিউজটি শেয়ার করুন

ইরান-ইসরাইল সংঘাতে অস্থির ক্রিপ্টোবাজার, কমেছে বিটকয়েন-ইথারের দাম

আপডেট সময় ১২:৩৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫