ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

কুয়ালালামপুরে ফের গুলির ঘটনা, শপিংমলের সামনে ২ জনকে হত্যা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 560

ছবি সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চেরাস এলাকায় এক শপিংমলের সামনে ভয়াবহ গুলির ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে এই হত্যাকাণ্ড ঘটে।

মাত্র চার দিনের ব্যবধানে কুয়ালালামপুরে এটি দ্বিতীয় গুলির ঘটনা। এর আগে গত শুক্রবার (১৩ জুন) রাতে জালাং তুন সাম্বান্থান এলাকার একটি রেস্তোরাঁয় গুলি চালানো হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১২টার পর চেরাস এলাকার একটি শপিংমলের সামনে পার্কিংয়ে রাখা গাড়ির দিকে যাচ্ছিলেন দুই ব্যক্তি। ঠিক সেই সময় হেলমেট পরা একদল দুর্বৃত্ত হঠাৎ দৌড়ে এসে খুব কাছ থেকে একাধিক রাউন্ড গুলি চালায়। গুলিবর্ষণের পর তারা একটি গাড়িতে করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনাস্থলেই মারা যান দুই ব্যক্তি। তাদের মাথা ও শরীরে একাধিক গুলির আঘাত লাগে। মরদেহগুলো গাড়ি থেকে প্রায় পাঁচ মিটার দূরে পড়ে ছিল।

পুলিশ এখনো নিহতদের পরিচয় প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে, তারা দুজনই ৪০-এর কোঠার বাসিন্দা এবং মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের সিবু এলাকা থেকে এসেছেন।

ঘটনার পর কুয়ালালামপুর পুলিশ তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারার অধীনে হত্যাকাণ্ড হিসেবে মামলা রুজু করা হয়েছে।

এর আগে গত শুক্রবার (১৩ জুন) রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর ব্রিকফিল্ডস এলাকার জালাং তুন সাম্বান্থানের একটি রেস্তোরাঁয় গুলি চালানো হয়। সেদিন তিন ব্যক্তি খাবার খাচ্ছিলেন, এমন সময় মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে গুলি চালায়। ওই ঘটনায় একজন নিহত এবং আরও দুজন আহত হন।

এক সপ্তাহের মধ্যে রাজধানীতে দুটি গুলির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মধ্যে। পুলিশ বলছে, তারা এই দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ আছে কিনা, তা নিয়েও তদন্ত করছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

কুয়ালালামপুরে ফের গুলির ঘটনা, শপিংমলের সামনে ২ জনকে হত্যা

আপডেট সময় ০৫:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫