ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম :
সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি খোকা ছিলেন রাজপথের খাঁটি যোদ্ধা: মির্জা আব্বাস শিল্প বাঁচলে মজুরি বাড়বে, অহেতুক প্ররোচনায় না পড়ে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রম মন্ত্রীর মেগা প্রকল্প নয়, জনগণের প্রয়োজনই অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ফুটবলে নজিরবিহীন ঘটনা: এক ম্যাচে ৫১ লাল কার্ড, ছাড়িয়ে গেল আগের রেকর্ড কাল থেকে সেন্টমার্টিনে যাচ্ছে পর্যটকবাহী তিন জাহাজ মান ও শর্ত পূরণ ছাড়া মেডিকেল কলেজের অনুমোদন দেওয়া হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী একনেকে ৫৮ হাজার ৮৮ কোটি টাকার ১৩ উন্নয়ন প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৮৬৬

উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১৪ সন্ত্রাসী নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 611

ছবি সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসবিরোধী এক অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানের বিষয়ে বুধবার (৪ জুন) দেশটির আন্তঃবা\হিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে জানানো হয়, নিহতরা ভারতীয় মদদপুষ্ট প্রক্সি গোষ্ঠী ‘ফিতনা আল খোয়ারিজ’-এর সক্রিয় সদস্য। উত্তর ওয়াজিরিস্তানের দত্ত খেল এলাকায় এই সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালায়। সেখানে তীব্র গুলিবিনিময়ের পর ১৪ জন সন্ত্রাসীকে হত্যা করা হয়।

অভিযানের পর এলাকা সুরক্ষিত করতে স্যানিটাইজেশন কার্যক্রম চালানো হচ্ছে। আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, ভারতীয় মদদে পরিচালিত এই সন্ত্রাসী গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নির্মূল করাই অভিযানের মূল লক্ষ্য।

অভিযানে সাফল্যের জন্য নিরাপত্তা বাহিনীকে প্রশংসা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেন, “সন্ত্রাসী ও মানবতার শত্রুদের ঘৃণ্য ষড়যন্ত্র ব্যর্থ হবে। আমাদের নিরাপত্তা বাহিনীর পেশাদারিত্ব এবং সাহসিকতার কারণেই সন্ত্রাসবাদ নির্মূল হবে। সরকার ও সেনাবাহিনী এই সমস্যা চিরতরে মুছে ফেলতে প্রতিশ্রুতিবদ্ধ।”

উল্লেখ্য, এর আগের দিন বেলুচিস্তানের কাচ্চি জেলার মাচ এলাকায় আরেক অভিযানে পাঁচ ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসী নিহত হয়। দেশব্যাপী সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলায় পাকিস্তান সরকার আইবিও (ইন্টেলিজেন্স বেসড অপারেশন) তৎপরতা জোরদার করেছে।

ইসলামাবাদভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) জানিয়েছে, মে মাসে পাকিস্তানে মোট ৮৫টি সন্ত্রাসী হামলা হয়েছে, যা এপ্রিলের তুলনায় পাঁচ শতাংশ বেশি। এসব হামলায় নিহত হয়েছেন ১১৩ জন, যার মধ্যে ৫২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ৪৬ জন বেসামরিক মানুষ, ১১ জন জঙ্গি এবং চারজন শান্তি কমিটির সদস্য।

দেশটিতে মে মাস থেকে সন্ত্রাসী তৎপরতা বৃদ্ধি পাওয়ায় অভিযান জোরদার করেছে সেনাবাহিনী। কর্তৃপক্ষ বলছে, যেকোনো মূল্যে দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করা হবে।

সূত্র: জিও নিউজ

নিউজটি শেয়ার করুন

উত্তর ওয়াজিরিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে ১৪ সন্ত্রাসী নিহত

আপডেট সময় ০৫:২৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫