ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

আবারো ব্যর্থ ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উৎক্ষেপণ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 471

ছবি সংগৃহীত

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণও ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পরই রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে এবং একপর্যায়ে বিস্ফোরিত হয়। আকাশজুড়ে ছড়িয়ে পড়ে এর ধ্বংসাবশেষ।

আরও পড়ুন  ইলন মাস্কের নতুন নির্দেশনা, ফেডারেল সংস্থাগুলোর বিরোধিতা

বুধবার (২৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্য থেকে উৎক্ষেপণের ৩০ মিনিটের মাথায় স্টারশিপ রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং শেষে তা বিস্ফোরিত হয়। এটি ছিল স্টারশিপের নবম পরীক্ষামূলক ফ্লাইট।

স্পেসএক্সের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, উৎক্ষেপণের পর রকেটটিতে জ্বালানি লিকের ঘটনা ঘটে। ফলে এটি মহাকাশে ঘূর্ণায়মান হয়ে পড়ে এবং নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে আসে। পরবর্তীতে তা ছিন্নভিন্ন হয়ে বিস্ফোরিত হয়।

স্পেসএক্স তাদের বিবৃতিতে উল্লেখ করে, “এই ধরনের পরীক্ষায় সাফল্য আসে শেখার মাধ্যমে। আজকের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য স্টারশিপের নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা বাড়াতে সাহায্য করবে।”

১২৩ মিটার (৪০৩ ফুট) উচ্চতার এই বিশাল রকেটটি এর আগের উৎক্ষেপণগুলোর তুলনায় অনেক দূর পর্যন্ত গিয়েছিল। তবে শেষমেশ এটি ব্যর্থতার মুখে পড়ে। উল্লেখ্য, গত ৬ মার্চ আরেকটি স্টারশিপ উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরিত হয়েছিল।

মঙ্গল গ্রহে মানুষের বসতি গড়ার স্বপ্ন নিয়েই শুরু হয় স্টারশিপ প্রকল্প। ইতোমধ্যেই এতে বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছেন ইলন মাস্ক। শুধু মঙ্গল নয়, নাসার সঙ্গে যৌথভাবে ৫০ বছরের বেশি সময় পর আবারও চাঁদে মানুষ পাঠানোর লক্ষ্যেও কাজ করছে স্পেসএক্স।

উল্লেখযোগ্যভাবে, স্পেসএক্সের আগের কিছু উৎক্ষেপণে রকেটের ধ্বংসাবশেষ দক্ষিণ যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) স্পেসএক্স উৎক্ষেপণের কারণে ফ্লোরিডার চারটি বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখে, যার মধ্যে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে।

এবারের উৎক্ষেপণকে কেন্দ্র করে এফএএ আকাশসীমা প্রায় দ্বিগুণ বাড়িয়ে ২,৯৬৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত করে। একই সঙ্গে যুক্তরাজ্য, বাহামা, তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জ, মেক্সিকো এবং কিউবার সঙ্গে সমন্বয় করে এই উৎক্ষেপণের প্রস্তুতি নেয় স্পেসএক্স।

নিউজটি শেয়ার করুন

আবারো ব্যর্থ ইলন মাস্কের স্পেসএক্সের স্টারশিপ পরীক্ষামূলক উৎক্ষেপণ

আপডেট সময় ০১:৩৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্টারশিপ রকেটের নবম পরীক্ষামূলক উৎক্ষেপণও ব্যর্থ হয়েছে। উৎক্ষেপণের প্রায় ৩০ মিনিট পরই রকেটটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাকাশে ছিটকে পড়ে এবং একপর্যায়ে বিস্ফোরিত হয়। আকাশজুড়ে ছড়িয়ে পড়ে এর ধ্বংসাবশেষ।

আরও পড়ুন  এক্সে বড় ধরনের সাইবার হামলা, ইলন মাস্কের দাবি