ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
নির্বাচনের আগে যেভাবে একসঙ্গে কাজ করেছি, দেশ গঠনেও থাকতে হবে: প্রধানমন্ত্রী ‘২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলের জন্য ব্যাকুল কেউ কেউ’: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা/ম/লায় গ্রে/প্তার ডনকে কারাগারে পাঠানোর আদেশ কলকাতায় মমতার গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল, অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চু*রির মা*ম*লায় তদন্ত প্রতিবেদন ৯৭ বার পেছাল হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী সালমান শাহ হ/ত্যা মা*ম*লা, ডন আ*টক সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি*টি*য়ে হাসপাতালে পাঠাল নি/ষি/দ্ধ ছাত্রলীগ ‘বিভ্রান্ত করে জনগণের শান্তি নষ্ট করবেন না’: প্রধানমন্ত্রী চাঁদপুরে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, সিভিল সার্জনকে বদলির নির্দেশ

শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের তল্লাশি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / 49

ছবি: সংগৃহীত

ভারতে শিক্ষাব্যবস্থা সংস্কার ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে চলমান শিক্ষার্থী আন্দোলনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে কর্তৃপক্ষ। বিহারের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের হোস্টেল, লজ ও হোটেলে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একই সঙ্গে দিল্লিতে বিক্ষোভ নিয়ন্ত্রণে বন্ধ করে দেওয়া হয়েছে ১৭টি মেট্রো স্টেশন।

আরও পড়ুন  ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের ঝড়

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর সাংবাদিক অমরনাথ তিওয়ারির বরাতে জানা গেছে, বিহারের পাটনা, বেগুসরাই, দরভাঙ্গা, কাটিহার, জেহানাবাদ ও আরওয়ালসহ কয়েকটি জেলায় পুলিশকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের খোঁজে বিভিন্ন আবাসিক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে রাজধানীর ১৭টি মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব স্টেশন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ডিএমআরসি জানিয়েছে, নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, সরকারের বিভিন্ন পদক্ষেপের পরও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, অসুস্থতার কারণে তিনি শারীরিকভাবে দুর্বল থাকলেও আন্দোলন থেকে সরে যাচ্ছেন না। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কাও একই দাবি পুনর্ব্যক্ত করে বলেন, শিক্ষামন্ত্রীকে পদ থেকে সরানোই বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে প্রয়োজনীয় পদক্ষেপ।
সূত্র: দ্য হিন্দু

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের বিক্ষোভ ঠেকাতে পুলিশের তল্লাশি

আপডেট সময় ১২:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬