শিরোনাম :
শাহবাগ মেট্রো স্টেশন থেকে ছাত্রলীগ নেতা আটক
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ১২:১৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 19
রাজধানীর শাহবাগ এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করা হয়েছে। তাঁর নাম সাব্বির (৩২)। তিনি মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক।
বুধবার (১৮ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে শাহবাগ মেট্রো স্টেশন চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে মেট্রো স্টেশন চেকপোস্টে এক ব্যক্তিকে তল্লাশি করছিল পুলিশ। এ সময় চেকপোস্টের আশপাশে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা ওই ব্যক্তিকে ছাত্রলীগের নেতা সন্দেহে আটক করেন। পরে তাঁকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
























