ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর ও যানবাহনে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনার পর খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে বাস মালিক সমিতি। যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বুধবার (১৮ নভেম্বর) দুপুরের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় টার্মিনালে এসে বিপাকে পড়েছেন ঢাকাগামীসহ বিভিন্ন রুটের যাত্রীরা। গন্তব্যে যাওয়ার জন্য বাস না পেয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের।

খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহিদ হোসেন খান গণমাধ্যমকে জানান, বুধবার দুপুরের পর গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে বাস ভাঙচুর এবং যানবাহন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। এতে যাত্রী ও চালকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ পরিস্থিতিতে পরিবহন মালিকরা নিজেদের মধ্যে আলোচনা করে বাস চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন  খুলনায় দুই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি, আহত ২

তিনি জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসের পাশাপাশি ঢাকা, কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম, বরিশাল ও রাজবাড়ী রুটেও বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আরিচা ও পাটুরিয়া ঘাট হয়ে কিছু বাস চলাচল করছে। যদিও ফরিদপুর মোড়ে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া যশোর হয়ে নড়াইল ও ভাটিয়াপাড়া সড়কেও বাস ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

খুলনা থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে বাস চলাচল স্থগিত

আপডেট সময় ১১:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬