শিরোনাম :
শাহবাগে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশে ছাত্রদের ঢল
খবরের কথা ডেস্ক
- আপডেট সময় ০৪:২১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / 911
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ আয়োজন করছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ চত্বরে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি ইউসুফ আহমাদ মানসুর সভাপতিত্ব করছেন।
সমাবেশে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানানো হয়। সমাবেশে যোগ দিতে ঢাকা শহর ও তার আশপাশের এলাকা থেকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত হন।

























