ঢাকা ০৬:১১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ডিএসসিসির চার অঞ্চলে চার রঙের ই-রিকশা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • / 12

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি অঞ্চলে চার রঙের ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঞ্চলভেদে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের তিন চাকার স্বল্পগতির এসব যান চলাচল করবে। ই-রিকশার নিবন্ধন কার্যক্রমে আবেদন ফরম বিক্রিও ২৭ হাজার ছাড়িয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ১৩টি প্রতিষ্ঠানের মডেল ই-রিকশা পরিদর্শনকালে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের জন্য এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের নকশা পরীক্ষার প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

পরবর্তী ধাপে নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠানগুলো নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্রসহ সিটি করপোরেশনে আবেদন করবে। এসব কাগজপত্র যাচাই-বাছাই এবং কারখানা পরিদর্শনের পর সন্তোষজনক ফল পাওয়া গেলে প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনের চূড়ান্ত অনুমতি দেওয়া হবে।

পরিদর্শনকালে বিদ্যমান অটোরিকশার ভবিষ্যৎ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, বিষয়টি নতুন বা পুরোনো মডেলের নয়; বরং যাত্রীদের নিরাপত্তা ও সড়কের শৃঙ্খলাই এখানে প্রধান বিবেচ্য।

তিনি বলেন, বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হলে নতুন কিংবা পুরোনো যেকোনো মডেলের ই-রিকশাকে লাইসেন্স দেওয়া হবে। তবে নির্ধারিত জোনে অনুমোদিত সংখ্যার বেশি কোনো ই-রিকশার লাইসেন্স দেওয়া হবে না।

উৎপাদনকারী প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া এবং ই-রিকশার মালিকদের নিবন্ধনের পুরো প্রক্রিয়ায় নীতিমালা শতভাগ অনুসরণ করা হবে বলেও জানান তিনি।

ডিএসসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ জারি করা ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’-এর শর্ত পূরণ সাপেক্ষে একজন মালিক সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৩ নভেম্বর থেকে ই-রিকশার নিবন্ধনের আবেদন ফরম বিক্রি শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত প্রায় ২৭ হাজার।

নিউজটি শেয়ার করুন

ডিএসসিসির চার অঞ্চলে চার রঙের ই-রিকশা

আপডেট সময় ০৫:৫৯:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চারটি অঞ্চলে চার রঙের ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অঞ্চলভেদে সবুজ, নীল, বেগুনি ও কমলা রঙের তিন চাকার স্বল্পগতির এসব যান চলাচল করবে। ই-রিকশার নিবন্ধন কার্যক্রমে আবেদন ফরম বিক্রিও ২৭ হাজার ছাড়িয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে নগর ভবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ ১৩টি প্রতিষ্ঠানের মডেল ই-রিকশা পরিদর্শনকালে এ তথ্য জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

ডিএসসিসি সূত্রে জানা গেছে, করপোরেশন এলাকায় চলাচলের উপযোগী ই-রিকশা উৎপাদনের জন্য এখন পর্যন্ত ১১টি প্রতিষ্ঠানের নকশা বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এ ছাড়া আরও চারটি প্রতিষ্ঠানের নকশা পরীক্ষার প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন  মাংস বিক্রিতে থাকতে হবে ‘পরীক্ষিত’ সিল: ডিএসসিসি