ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
  • / 48

ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কার করা একটি সড়কের অংশ ধসে পড়ায় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার পুরোনো পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটির নিচে ফাঁপা স্থান তৈরি হওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশের মেরামতকাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নারিন্দা মোড়-সংলগ্ন রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ ধসে বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে ক্ষতিগ্রস্ত স্থানটি ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বর্তমানে সড়কের এক পাশ দিয়ে যান চলাচল করায় এলাকায় যানজট দেখা দিয়েছে।

আরও পড়ুন  রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০১

স্থানীয়দের ভাষ্য, রোববার (১২ জুলাই) বিকেলে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ সড়কের মাঝামাঝি অংশ দেবে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল নিয়ন্ত্রণে আনে এবং নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, রোববার বিকেল তিনটার দিকে রাস্তার আইল্যান্ডসংলগ্ন অংশ হঠাৎ নিচে দেবে যায়। পরে সেখানে বড় একটি গর্ত দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার পর সোমবার ডিএসসিসির প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারকাজ শুরু করেন।

সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন বলেন, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২০ থেকে ৩০ বছর পুরোনো ওয়াসার পানির পাইপে দীর্ঘদিনের লিকেজের কারণে মাটি ক্ষয় হয়ে নিচে ফাঁপা জায়গা তৈরি হয়েছিল, যা পরবর্তীতে ধসের কারণ হয়েছে।

তিনি আরও জানান, মূল মেরামতকাজ শেষ করতে দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ সম্পন্ন করে সড়ককে সম্পূর্ণ যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগবে। এ সময় জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ না রেখে এক পাশ দিয়ে যান চলাচল চালু রাখা হবে এবং অন্য পাশে মেরামতের কাজ চলবে।রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

নিউজটি শেয়ার করুন

রাজধানীর ধোলাইখালে সড়কে ধস, যান চলাচলে বিঘ্ন

আপডেট সময় ০৫:৩৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬