ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • / 16

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন  ছয় মাসের মধ্যে আসছে মেয়েদের ক্যান্সার ভ্যাকসি

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং নির্ধারিত শর্ত পূরণের ভিত্তিতে হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে হাসপাতালটির কার্যক্রম পুনরায় পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

সরকার হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে তিনটি শর্ত আরোপ করেছে। এর মধ্যে রয়েছে, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা।

এছাড়া প্রজ্ঞাপনে সতর্ক করে বলা হয়েছে, আরোপিত শর্ত যথাযথভাবে প্রতিপালন না করলে সরকার বা ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। পরে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়।

নিউজটি শেয়ার করুন

তিন শর্তে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স পুনর্বহাল

আপডেট সময় ০৭:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনায় তিনটি শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের কার্যালয় থেকে হাসপাতালটির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন  আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স ফেরত পাবে কি না, জানালেন স্বাস্থ্যমন্ত্রী