ঢাকা ০২:৫২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
শিরোনাম :
কাঁচি দিয়ে মা-বাবাকে হ/ত্যা: ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রে/প্তার ছেলে ‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’, আদালতে সুবিধা চাইলেন পলক যৌতুক, নি/র্যাতন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন দক্ষতা ও সততার ভিত্তিতে সেনাবাহিনীতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে আজ প্রথম কর্মদিবস শুরু করছেন হাফিজ উদ্দিন আহমদ শশী হাসপাতাল (আকুপাংচার)-এ কল সেন্টার এক্সিকিউটিভ পদে নিয়োগ, আবেদন চলবে ৫ আগস্ট পর্যন্ত গোয়েন্দা হুমকিতে মাঝপথে বিমান বদলান ট্রাম্প, দাবি নিউইয়র্ক টাইমসের কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলা, ইউক্রেনকে দায়ী করে রাষ্ট্রদূত তলব ঢাকাসহ ১৩ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা টাইফুন ‘নউল’ ঘিরে চীনে উচ্চ সতর্কতা

‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’, আদালতে সুবিধা চাইলেন পলক

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 11

ছবি: সংগৃহীত

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ানোর আবেদন জানিয়েছেন। রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ হাজির হয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। পরে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য পলকসহ অন্য আসামিদের হাজির করা হয়। শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বলেন, ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে, ৯৯ দিন রিমান্ডে ছিলেন এবং তিনটি মামলার বিচার চলছে। এছাড়া আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে বলেও তিনি আদালতকে জানান।

পলক আদালতের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ানোর আবেদন জানিয়ে বলেন, ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে আইনজীবীদের সঙ্গে বিশেষভাবে কথা বলার অনুমতি চান।

আরও পড়ুন  ৪০০ কোটি টাকার ‘পিয়ন’ জাহাঙ্গীরের ব্যাংক অ্যাকাউন্ট ও সঞ্চয়পত্র ফ্রিজ

শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট দিন ধার্য করা হয়।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। এ ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামে আরও দুজন আহত হন।

পরে নিহতের স্ত্রী মোছা. রীনা বেগম ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান আদালতে ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

‘৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম’, আদালতে সুবিধা চাইলেন পলক

আপডেট সময় ০২:৪২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কারাগারে আইনজীবী ও পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ানোর আবেদন জানিয়েছেন। রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এ হাজির হয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে বর্তমানে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন। পরে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য পলকসহ অন্য আসামিদের হাজির করা হয়। শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে পলক বলেন, ঘাড়ে আঘাতের কারণে চিকিৎসক তাকে হেলমেট না পরার পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে, ৯৯ দিন রিমান্ডে ছিলেন এবং তিনটি মামলার বিচার চলছে। এছাড়া আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে বলেও তিনি আদালতকে জানান।

পলক আদালতের কাছে পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ বাড়ানোর আবেদন জানিয়ে বলেন, ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে আইনজীবীদের সঙ্গে বিশেষভাবে কথা বলার অনুমতি চান।

আরও পড়ুন  আমদানি পণ্যে ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করল মার্কিন আদালত