ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম :
জয় বাংলা স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন, আতঙ্কের সৃষ্টি কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গোপালগঞ্জে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, মহাসড়ক অবরোধের চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগ কর্মী সন্দেহে এক শিক্ষার্থী আটক মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ হেফাজতে ২ ‘ষড়যন্ত্র’ মোকাবিলায় রাজপথে থাকার নির্দেশ তারেক রহমানের কার্তিকের শেষে ঢাকায় বৃষ্টি, শীতের আগমনী অনুভূতি যাত্রাবাড়ীতে ককটেল ও রয়েল এনফিল্ড উদ্ধার: ১ জন গ্রেপ্তার, পলাতক ১ “আমি পড়তে চাই”—বিয়ে থামাতে সুপারের কাছে সপ্তম শ্রেণির ছাত্রীর চিঠি শ্রমিকদের জন্য ৬ হাসপাতাল নির্মাণ করবে সরকার: প্রধানমন্ত্রী

নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • / 1290

ছবি সংগৃহীত

নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এবং এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে অতীতের সমস্যার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন  সিরিয়ার নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি

উপদেষ্টা মাহফুজ আলম বলেন, গত ১৫ বছরে গণমাধ্যম আস্থা হারিয়েছে। আগামী জাতীয় নির্বাচনে জনগণ যেন সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে সরকার সব ব্যবস্থা নেবে। গণমাধ্যমকেও এ ক্ষেত্রে ভূমিকা রাখতে হবে।

তিনি আরও বলেন, যদি কোনো সহিংসতা ঘটে, গণমাধ্যমের দায়িত্ব থাকবে তার মূল কারণ ও দায়দায়িত্ব খুঁজে বের করে জনগণকে জানানো।

সভায় অংশগ্রহণকারীরা বিশেষ করে নির্বাচনকালে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

নিউজটি শেয়ার করুন

নির্বাচনকালে তথ্যে প্রবাহে গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না: মাহফুজ আলম

আপডেট সময় ০৬:০৪:২০ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনের আগে, চলাকালীন এবং পরে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, এবং এ দায়িত্ব পালনে কোনো গণমাধ্যমকে বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ।

আজ রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর তথ্য ভবনে ‘নির্বাচনে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক, সম্পাদক ও সাংবাদিকরা অংশ নেন। তারা সংবাদ সংগ্রহে অতীতের সমস্যার অভিজ্ঞতা শেয়ার করেন এবং ভবিষ্যতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

আরও পড়ুন  যুদ্ধাপরাধীদের ক্ষমা চাইতে হবে, পাকিস্তানপন্থা ত্যাগ করতে হবে: মাহফুজ আলম