ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • / 23

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্টগার্ড। পরে নাফ নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে সেটি আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়।

আরও পড়ুন  বান্দরবানে বিজিবির অভিযানে আটক ৫৮ মিয়ানমার নাগরিক

আটক ব্যক্তিরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ার বাসিন্দা আবদুল হামিদের ছেলে নুর মোহাম্মদ (৫০) এবং মৃত ঠান্ডা মিয়ার ছেলে নজির আহমদ (৪১)।

কোস্টগার্ড জানায়, মাদকের বিস্তার রোধ এবং পাচারকারী চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা ইয়াবা, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

টেকনাফে ২ লাখ ইয়াবাসহ আটক ২

আপডেট সময় ০৩:২৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত নাফ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় কোস্টগার্ড। পরে নাফ নদীতে সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি লক্ষ্য করে সেটিকে থামার সংকেত দেওয়া হয়।

তবে বোটটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে কোস্টগার্ডের আভিযানিক দল ধাওয়া করে সাবরাংয়ের আলোগোলা জোড়া এলাকাসংলগ্ন নাফ নদী থেকে সেটি আটক করে। পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা দুই ব্যক্তিকেও আটক করা হয়।

আরও পড়ুন  জাফলং চা বাগান থেকে ৪৭৯ বোতল বিদেশি মদসহ আটক ৪ জন