ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শ্রমিকদের দক্ষতা অনুযায়ী পেশা বদলের অনুমতি দিল কুয়েত সরকার অনুমতি মেলেনি ইরানের, হরমুজ প্রণালিতে আটকা ‘বাংলার জয়যাত্রা’ গরুর দুধের পুষ্টি ও শিশুর নিরাপত্তা: মায়েদের জন্য জরুরি স্বাস্থ্য টিপস সরকারের দুই মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আবারও আলোচনার তারিখ ঘোষণা যুক্তরাষ্ট্র ও ইরানের জামায়াতের নারী সংসদ সদস্য হচ্ছেন যারা টকশো ও সোশ্যাল মিডিয়ার বিভ্রান্তি থেকে সতর্ক থাকতে হবে: মির্জা ফখরুল রুশ তেল আমদানিতে ৬০ দিনের ‘বিশেষ ছাড়’ পেল বাংলাদেশ ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ আরোহীর সবার মৃত্যু শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত: নয়াদিল্লির আনুষ্ঠানিক বার্তা

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / 418

ছবি সংগৃহীত

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়ার ওমপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে পরপর ঘটে এসব দুর্ঘটনা। নিহতদের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স হঠাৎ সামনে আসা এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এর প্রায় আধা ঘণ্টা আগে, রাত সাড়ে ৭টার দিকে হাঁসাড়া ওমপাড়ায় দ্রুতগতির একটি মোটরসাইকেল আরেক পথচারীকে ধাক্কা দিলে তিনিও মারা যান।

আরও পড়ুন  নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫০

সংবাদ পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, দুই পথচারীরই মৃত্যু হয়েছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি এ টি এম মাহমুদুল হক বলেন, রাতে ঘটে যাওয়া দুটি পৃথক দুর্ঘটনায় দুইজন পুরুষ পথচারী নিহত হয়েছেন। তাঁদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এক্সপ্রেসওয়েতে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

আপডেট সময় ০১:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি ও হাঁসাড়ার ওমপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে পরপর ঘটে এসব দুর্ঘটনা। নিহতদের কোনো পরিচয় এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে দোগাছি এলাকায় মাওয়ামুখী একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স হঠাৎ সামনে আসা এক পথচারীকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এর প্রায় আধা ঘণ্টা আগে, রাত সাড়ে ৭টার দিকে হাঁসাড়া ওমপাড়ায় দ্রুতগতির একটি মোটরসাইকেল আরেক পথচারীকে ধাক্কা দিলে তিনিও মারা যান।

আরও পড়ুন  লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩ পুলিশ কর্মকর্তা