ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 14

ছবি: সংগৃহীত

জন্মদাতা মা-বাবা ও পরিবারের সন্ধানে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে আসা সেলিনা গোমেজের সঙ্গে দেখা করেছেন নিজেকে তার ভাই পরিচয় দেওয়া এক ব্যক্তি। কক্সবাজারের চকরিয়ায় ওই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর ডিএনএ পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছেন সেলিনা। পরীক্ষার ফল মিলে গেলে জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আশা করছেন তিনি।

গত শনিবার (৭ নভেম্বর) কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খোঁজ করেন সেলিনা। এ সময় আবু সৈয়দ নামে এক ব্যক্তি তার কাছে এসে নিজেকে সেলিনার ভাই বলে পরিচয় দেন।

এরপর রবিবার (৮ নভেম্বর) কক্সবাজার শহরের একটি তারকা হোটেলে ওই ব্যক্তির সঙ্গে দেখা করেন সেলিনা। সেখানে ডিএনএ পরীক্ষার জন্য আবু সৈয়দের নমুনা সংগ্রহ করা হয়। নমুনাটি ঢাকায় নিয়ে পরীক্ষা করানোর পরিকল্পনা করেছেন তিনি। পরীক্ষার ফল মিলে গেলে আবু সৈয়দের মাধ্যমে জন্মদাতা পরিবারের সন্ধান পাওয়ার আশা করছেন সেলিনা।

জানা গেছে, কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট হাসপাতালে জন্ম সেলিনার। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় জন্মের পর তাকে দত্তক দেওয়া হয়। দেড় বছর বয়সে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। সেখানে তার নাম রাখা হয় সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে প্রায় ৪৫ বছর।

দীর্ঘ সময়ের ব্যবধানে জন্মভূমির শৈশবের স্মৃতি আর মনে নেই তার। তবে পুরোনো কিছু নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে নিজের শেকড়ের সন্ধানে বাংলাদেশে ফিরেছেন সেলিনা। বর্তমানে ৪৬ বছর বয়সী এই নারী নেদারল্যান্ডসের নাগরিক। জন্মদাতা মা-বাবা ও স্বজনদের খুঁজতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি।

সেলিনার ভ্রমণ সহকারী রাসেল আলম জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর আরও কয়েকবার এসেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর তিনি বাংলাদেশে আসেন। এক ঘনিষ্ঠজনের মাধ্যমে সেলিনার সঙ্গে রাসেলের পরিচয় হয়। এরপর থেকে পরিবারের সন্ধানে তাকে সহযোগিতা করছেন তিনি।

নিজেকে সেলিনার ভাই পরিচয় দেওয়া আবু সৈয়দের বাবার নাম মোহাম্মদ ছাছি মিয়া এবং মায়ের নাম সোনা বানু। তিনি চকরিয়া পৌরসভার চিরিঙ্গা ভরামুহুরী মসজিদপাড়া এলাকার বাসিন্দা। আবু সৈয়দের জন্ম ১৯৭২ সালের ১৪ জানুয়ারি।

সেলিনার কাছে থাকা পাসপোর্ট ও অন্যান্য ভ্রমণসংক্রান্ত কাগজপত্রে দেখা গেছে, তার সংগ্রহে শৈশবের একটি সাদাকালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি রয়েছে। ওই পাসপোর্টে তার জন্মতারিখ ১৯৮১ সালের ৭ জুলাই এবং জাতীয়তা বাংলাদেশি উল্লেখ করা হয়েছে। পরিবারের সন্ধানে পুরোনো এসব নথিই এখন তার প্রধান অবলম্বন।

বাংলা ভাষাও বলতে পারেন না সেলিনা। তবে শৈশবের ছবিটি ও পুরোনো পাসপোর্টের ফটোকপি নিয়ে জন্মদাতা পরিবারের সন্ধানে তার চেষ্টা অব্যাহত রয়েছে।

সেলিনা গোমেজ বলেন, ‘আমি আমার মা-বাবাকে খুঁজছি। তাদের খুব মিস করি। তাদের মনে করতে পারি না। তবে জানি, আমার বর্তমান মায়ের নাম হেলেনা গোমেজ ও বাবার নাম বেনেডি গোমেজ।’

নেদারল্যান্ডসে নিজেকে একা অনুভব করার কথা জানিয়ে সেলিনা আশা প্রকাশ করেন, একদিন জন্মদাতা মা-বাবাসহ পরিবারের অন্য সদস্যদের খুঁজে পাবেন তিনি।

নিজের জন্ম ও দত্তক নেওয়ার বিষয়ে সেলিনা জানান, তিনি জানতে পেরেছেন, তার জন্ম মালুমঘাটে। দেড় বছর বয়সে এক নারী তাকে ঢাকায় নিয়ে যান। পরে সেখান থেকে একটি ডাচ পরিবার তাকে দত্তক নিয়ে নেদারল্যান্ডসে চলে যায়। ওই পরিবারের আদর-যত্নেই বড় হয়েছেন তিনি।

ভ্রমণ সহকারী রাসেল আলম বলেন, সেলিনা আরও ১০ থেকে ১৫ দিন বাংলাদেশে থাকবেন। বর্তমানে তারা কক্সবাজারে অবস্থান করছেন। এ সময় তার জন্মদাতা পরিবারের সন্ধানে একসঙ্গে চেষ্টা চালিয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশে এসে ভাইয়ের দাবি, ডিএনএ পরীক্ষা করাবেন সেলিনা

আপডেট সময় ১১:২৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬