ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১২ জনের বেশি।

রবিবার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কর্তৃপক্ষ জানায়, গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিজা প্রদেশের আল-আয়াত জেলার একটি গ্রামীণ সড়কে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালাতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  মাদারীপুরে বাজি ফাটানো নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ, এএসপি-ওসি-এসআইসহ আহত অর্ধশতাধিক

কর্তৃপক্ষ আরও জানায়, আহতদের উদ্ধার ও হাসপাতালে নিতে ঘটনাস্থলে ৭০টির বেশি অ্যাম্বুলেন্স কাজ করেছে। পরে আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

মিশরে দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৭, আহত ১১২

আপডেট সময় ০৯:৫৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

মিশরের রাজধানী কায়রোর উপকণ্ঠে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১২ জনের বেশি।

রবিবার (৮ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
কর্তৃপক্ষ জানায়, গিজা ও ফাইয়ুমের মধ্যে চলাচলকারী একটি ট্রেন কায়রো থেকে দক্ষিণাঞ্চলীয় আসওয়ানগামী আরেকটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এতে আসওয়ানগামী ট্রেনটি লাইনচ্যুত হয়ে গিজা প্রদেশের আল-আয়াত জেলার একটি গ্রামীণ সড়কে গিয়ে পড়ে।

দুর্ঘটনার পর উদ্ধারকাজ চালাতে এবং ট্রেন চলাচল দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে জরুরি উদ্ধারকারী দল ও ক্রেন পাঠানো হয়েছে বলে জানিয়েছে মিশরের জাতীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন  খাগড়াছড়িতে কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১