ঢাকা ১১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

আতলেতিকোর মাঠে বার্সার দুর্দান্ত জয়

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

টানা দুই বড় ম্যাচে হারের পর সমালোচনার মুখে থাকা বার্সেলোনা ঘুরে দাঁড়িয়েছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। বার্সেলোনার জয়ের নায়ক ফেরমিন লোপেজ, করেছেন জোড়া গোল।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে জিততে না পারলে লা লিগার শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে ছিল বার্সেলোনা। সে ক্ষেত্রে আতলেতিকো শীর্ষে উঠে আসার পাশাপাশি শিরোপার লড়াইয়ে আরও ভালো অবস্থানে চলে যেত রিয়াল মাদ্রিদও। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম ১০ মিনিটের মধ্যেই দুই দলই গোলের সুযোগ তৈরি করে। বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি আতলেতিকোর হুলিয়ান আলভারেজ। পরে কর্নার থেকে মার্ক পুবিলের হেড ক্রসবারে লাগে। অন্যদিকে পেদ্রির জোরালো শট পোস্টে প্রতিহত হয়। ওই আক্রমণে বল বাড়িয়েছিলেন লামিন ইয়ামাল।

আরও পড়ুন  শেখ হাসিনা-জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১০ মিনিটে গোল করে এগিয়ে যায় আতলেতিকো। আলভারেজের ক্রস থেকে কাছাকাছি অবস্থান নিয়ে বল জালে পাঠান জুলিয়ানো সিমেওনে। গত গ্রীষ্মে আলভারেজকে দলে নিতে আগ্রহী ছিল বার্সেলোনা। বড় অঙ্কের প্রস্তাব দিতে চাইলেও আতলেতিকো তাকে ছাড়েনি। সেই প্রেক্ষাপটে ম্যাচের আগে আলভারেজকে নিয়ে বাড়তি আগ্রহ ছিল। গোলের সুযোগ তৈরি করে নিজের সামর্থ্যের প্রমাণও দেন তিনি। পরে তার আরেকটি শট আটকে দেন গার্সিয়া।

গোল হজমের পর বার্সেলোনা নিজেদের ছন্দ খুঁজে পেতে কিছুটা সময় নেয়। তবে বিরতির আগেই সমতায় ফেরে তারা। আতলেতিকোর রক্ষণে তৈরি হওয়া জটলার মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল করেন ফেরমিন লোপেজ। তার শট ঠেকাতে পারেননি গোলরক্ষক ইয়ান অবলাক।

দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও গোলের সুযোগ পান আলভারেজ। তবে তার চিপ শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। সেই সুযোগ হাতছাড়া করার পর ৬৬ মিনিটে গোল হজম করে আতলেতিকো। ইয়ামালের দারুণ পাস পেয়ে ঠান্ডা মাথায় অবলাককে পরাস্ত করেন ফেরমিন। এতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় বার্সেলোনা।

চলতি মৌসুমে ১১ ম্যাচে এটি ফেরমিনের সপ্তম লিগ গোল। ২৩ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডারের জোড়া গোলেই গুরুত্বপূর্ণ জয় পায় বার্সেলোনা।

ম্যাচে নিজেদের সেরা ছন্দে না থাকলেও আতলেতিকোর মাঠ থেকে জয় তুলে নেয় ফ্লিকের দল। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে এই জয় বার্সেলোনার আত্মবিশ্বাস বাড়াবে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ও কোপা দেল রেতে বার্সেলোনাকে হারিয়েছিল আতলেতিকো। এবার তাদের মাঠে জিতে সেই হারের কিছুটা জবাব দিল কাতালানরা। সম্প্রতি প্যারিস সেন্ট জার্মেই ও রিয়াল মাদ্রিদের কাছে হারের পর বড় ম্যাচে বার্সেলোনার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। আতলেতিকোর বিপক্ষে জয়ে সেই সমালোচনার জবাব দেওয়ার সুযোগ পেল দলটি।

নিউজটি শেয়ার করুন

আতলেতিকোর মাঠে বার্সার দুর্দান্ত জয়

আপডেট সময় ১০:০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬

টানা দুই বড় ম্যাচে হারের পর সমালোচনার মুখে থাকা বার্সেলোনা ঘুরে দাঁড়িয়েছে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়েছে হানসি ফ্লিকের দল। বার্সেলোনার জয়ের নায়ক ফেরমিন লোপেজ, করেছেন জোড়া গোল।

মেত্রোপলিতানো স্টেডিয়ামে রোববার রাতে অনুষ্ঠিত ম্যাচে জিততে না পারলে লা লিগার শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে ছিল বার্সেলোনা। সে ক্ষেত্রে আতলেতিকো শীর্ষে উঠে আসার পাশাপাশি শিরোপার লড়াইয়ে আরও ভালো অবস্থানে চলে যেত রিয়াল মাদ্রিদও। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে কাতালানরা।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। প্রথম ১০ মিনিটের মধ্যেই দুই দলই গোলের সুযোগ তৈরি করে। বার্সেলোনার গোলরক্ষক জোয়ান গার্সিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি আতলেতিকোর হুলিয়ান আলভারেজ। পরে কর্নার থেকে মার্ক পুবিলের হেড ক্রসবারে লাগে। অন্যদিকে পেদ্রির জোরালো শট পোস্টে প্রতিহত হয়। ওই আক্রমণে বল বাড়িয়েছিলেন লামিন ইয়ামাল।

আরও পড়ুন  মার্কিন নাগরিকত্ব অর্জন করলেন জয়