ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় যুবক খুন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / 44

ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি

মুঠোফোনে লুডু খেলার সময় ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রফিক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামে দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন রফিক। খেলা চলার একপর্যায়ে তিনি তাদের ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করেন। এতে সালমান ও বশির উত্তেজিত হয়ে তাকে খেলায় নাক না গলানোর কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন  মাগুরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

একপর্যায়ে স্থানীয় মাহফুজ মিয়া ও ধলু মিয়া সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং বিরোধের মীমাংসা করে দেন। তবে এর প্রায় পাঁচ মিনিট পর সালমান আবার রফিকের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের ভাষ্য, সালমান রফিকের গলা চেপে ধরেন। একপর্যায়ে তাকে শ্বাসরোধের পাশাপাশি উপর্যুপরি কিলঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রফিককে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রফিকের চাচাতো ভাই জিলু মিয়া বলেন, বশির ও সালমান মুঠোফোনে লুডু খেলছিলেন। খেলা চলার সময় রফিক তাদের ভুল ধরিয়ে দেন। এ নিয়ে উত্তেজিত হয়ে তারা রফিককে মারধর করেন। এরপরই তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুঠোফোনে লুডু খেলাকে কেন্দ্র করে তর্কের জেরে এক যুবক নিহত হয়েছেন বলে তারা জানতে পেরেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য রফিকের লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় যুবক খুন

আপডেট সময় ১০:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

মুঠোফোনে লুডু খেলার সময় ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রফিক মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত লোকমান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় নিশ্চিন্তপুর গ্রামের শহিদ মাস্টারের বাগানবাড়িতে বসে সালমান ও বশির নামে দুই যুবক মুঠোফোনে লুডু খেলছিলেন। এ সময় সেখানে গিয়ে তাদের খেলা দেখছিলেন রফিক। খেলা চলার একপর্যায়ে তিনি তাদের ‘চাল’ ভুল হচ্ছে বলে মন্তব্য করেন। এতে সালমান ও বশির উত্তেজিত হয়ে তাকে খেলায় নাক না গলানোর কথা বলেন। এ নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

আরও পড়ুন  খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা