ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

বরিশালে তিন যানের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / 25

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে তিনটি যানের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার, ২৯ জুন দিবাগত রাতে গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা যানবাহন, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।
নিহত ইসমাইল ঘরামী বাবু (২৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।
আহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) এবং তাদের সঙ্গে থাকা তাপস (৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন  চট্টগ্রামে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত আরো ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে মোটরসাইকেল চালক ইসমাইল ঘরামী বাবু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই ঘটনায় আহত অপর দুইজনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানি ও আহতের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে।
তবে দুর্ঘটনায় জড়িত অজ্ঞাতনামা যানটি এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

বরিশালে তিন যানের সংঘর্ষে যুবক নিহত, আহত ২

আপডেট সময় ১০:৩৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে তিনটি যানের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার, ২৯ জুন দিবাগত রাতে গৌরনদী উপজেলার তাঁত বোর্ড অফিসসংলগ্ন এলাকায় একটি অজ্ঞাতনামা যানবাহন, একটি পিকআপ ও একটি মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান।
নিহত ইসমাইল ঘরামী বাবু (২৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার পশ্চিম মিনাজদি গ্রামের সেলিম ঘরামীর ছেলে।
আহতরা হলেন, মোটরসাইকেলের আরোহী ভুরঘাটা গ্রামের শহীদ মাতুব্বরের ছেলে রাজিব (২৪) এবং তাদের সঙ্গে থাকা তাপস (৩০)। তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

আরও পড়ুন  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, তিন যানবাহনের সংঘর্ষে আহত ৫