ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

কাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন, যুক্ত হচ্ছে ৫১টি বাড়তি কোচ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 61

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার থেকে রেলওয়ের ৫ জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত ১০টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর পাশাপাশি ঈদ যাত্রায় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ট্রেনের বহরে আরও ৫১টি নতুন কোচ উন্মুক্ত করা হয়েছে।
রবিবার (২৪ মে) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

রেলমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ সাধারণ মানুষের ট্রেনে চড়ে ঈদ যাতায়াতের ইচ্ছা থাকলেও সেই তুলনায় রেলওয়ের বর্তমান সক্ষমতা পর্যাপ্ত নয়। নিয়মিত ব্যবস্থাপনায় প্রতিদিন মাত্র ৩২ হাজার মানুষকে আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ করে দেওয়া সম্ভব হয়।
তবে ঈদ উপলক্ষে সেই ধারণক্ষমতা আরও ২৫ শতাংশ বাড়িয়ে অতিরিক্ত ৪ হাজার যাত্রী পরিবহনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা, লোকোমোটিভ, বগি এবং রেললাইনের সীমাবদ্ধতা থাকার কারণে এই বিশাল জনগোষ্ঠীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পুরো ব্যবস্থাপনাটি একটি বড় চ্যালেঞ্জ।

রেললাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনাকাঙ্ক্ষিত শিডিউল বিপর্যয় প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, রেললাইনের যেসব স্থানে দুর্ঘটনার ঝুঁকি বা ডিরেল হওয়ার আশঙ্কা থাকে, সেসব স্থান আগে থেকেই চিহ্নিত করে এবার ঈদের পূর্বেই বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  ১৩ মার্চ থেকে ঈদ ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সকাল থেকে কারিগরি কারণে ৩টি ট্রেনের চলাচলে কিছুটা বিলম্ব হয়েছে বলে তিনি স্বীকার করেন। এর মধ্যে একটি ট্রেনের চাকা রেললাইনে স পিছলে যাওয়ার (হুইল স্লিপ) কারণে আসতে দেরি করেছে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রেনটি সচল করার পর শিডিউলে কিছুটা ব্যত্যয় ঘটে, যার ফলে কোনোটি ২০ মিনিট, কোনোটি ১ ঘণ্টা এবং কোনোটি ২ ঘণ্টা বিলম্বে ছেড়েছে।

স্টেশনগুলোর আধুনিকায়ন ও টিকিট বিক্রির বিষয়ে মন্ত্রী উল্লেখ করেন, দেশের অনেক রেল স্টেশন এখনো পুরোপুরি সুরক্ষিত নয় এবং সাধারণ মানুষের প্রবেশাধিকার পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এই সীমাবদ্ধতার মধ্যেও বিদ্যমান অবকাঠামো নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছে।

এবারের টিকিট বিক্রিতে কোনো ধরনের সিন্ডিকেট বা অনিয়ম হয়নি বলে তিনি দাবি করেন। সম্পূর্ণ অনলাইন ব্যবস্থার মাধ্যমে স্বচ্ছতার সাথে টিকিট বিতরণ করা হয়েছে এবং যাত্রীরাও আগের চেয়ে উন্নত সেবা, পরিবেশ ও শিডিউল নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

কমলাপুর স্টেশন পরিদর্শনের সময় রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলমের সাথে আরও উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, সংশ্লিষ্ট সচিব মো. ফাহিমুল ইসলাম এবং বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

কাল থেকে চলবে ১০টি স্পেশাল ট্রেন, যুক্ত হচ্ছে ৫১টি বাড়তি কোচ

আপডেট সময় ০১:০১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে আগামীকাল সোমবার থেকে রেলওয়ের ৫ জোড়া বিশেষ ট্রেন অর্থাৎ অতিরিক্ত ১০টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর পাশাপাশি ঈদ যাত্রায় যাত্রীদের বাড়তি চাপ সামলাতে ট্রেনের বহরে আরও ৫১টি নতুন কোচ উন্মুক্ত করা হয়েছে।
রবিবার (২৪ মে) ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ যাত্রার সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করতে গিয়ে রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান।

রেলমন্ত্রী বলেন, দেশের লাখ লাখ সাধারণ মানুষের ট্রেনে চড়ে ঈদ যাতায়াতের ইচ্ছা থাকলেও সেই তুলনায় রেলওয়ের বর্তমান সক্ষমতা পর্যাপ্ত নয়। নিয়মিত ব্যবস্থাপনায় প্রতিদিন মাত্র ৩২ হাজার মানুষকে আন্তঃনগর ট্রেনে যাতায়াতের সুযোগ করে দেওয়া সম্ভব হয়।
তবে ঈদ উপলক্ষে সেই ধারণক্ষমতা আরও ২৫ শতাংশ বাড়িয়ে অতিরিক্ত ৪ হাজার যাত্রী পরিবহনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। চাহিদার তুলনায় ট্রেনের সংখ্যা, লোকোমোটিভ, বগি এবং রেললাইনের সীমাবদ্ধতা থাকার কারণে এই বিশাল জনগোষ্ঠীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করার পুরো ব্যবস্থাপনাটি একটি বড় চ্যালেঞ্জ।

রেললাইনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও অনাকাঙ্ক্ষিত শিডিউল বিপর্যয় প্রসঙ্গে শেখ রবিউল আলম জানান, রেললাইনের যেসব স্থানে দুর্ঘটনার ঝুঁকি বা ডিরেল হওয়ার আশঙ্কা থাকে, সেসব স্থান আগে থেকেই চিহ্নিত করে এবার ঈদের পূর্বেই বিশেষ প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন  যেসব এলাকায় আজও চলবে ব্যাংকিং কার্যক্রম