ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 7

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের স্মারক কয়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বছর পর প্রথমবারের মতো দেশটির মুদ্রায় কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি যুক্ত হলো।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির টাকশাল ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত বিশেষ এই ১ ডলারের কয়েন বাজারে ছেড়েছে। কয়েনটিতে ট্রাম্পের প্রতিকৃতির পাশে লেখা রয়েছে ‘ইন গড উই ট্রাস্ট’।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্র থেকে সর্বোচ্চ রেমিট্যান্স, জানুয়ারিতে প্রবাসী আয় ২১৮ কোটি ডলার

যুক্তরাষ্ট্রের টাকশাল জানিয়েছে, বিশেষ সংস্করণের এই কয়েনের নকশায় স্বাধীনতার ঐতিহাসিক বার্ষিকীকে সামনে রেখে ‘একটি জাতির চেতনা, গর্ব ও ঐতিহ্য’ তুলে ধরা হয়েছে।

কয়েনটির ২৫টির একটি রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার বা ৪৫ পাউন্ড। আর ১০০ কয়েনের একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার।

বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্রের টাকশালের ওয়েবসাইটে কয়েনগুলো ‘বর্তমানে মজুত নেই’ বলে দেখানো হয়।

যুক্তরাষ্ট্রের টাকশাল, অর্থ মন্ত্রণালয় ও হোয়াইট হাউস বিবিসিকে জানিয়েছে, দেশের এই ঐতিহাসিক মাইলফলক উদ্‌যাপনের লক্ষ্যেই স্মারক কয়েনটি তৈরি করা হয়েছে। তাদের মতে, এক প্রজন্মে একবার আসা এই বার্ষিকীর নকশা আধুনিক মুদ্রা সংগ্রহে বিশেষ সংযোজন হয়ে উঠবে।

যুক্তরাষ্ট্রে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার করে কাগুজে মুদ্রা ছাপানোর ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা রয়েছে। তবে ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত কংগ্রেস সদস্যরা তাকে এই বিধিনিষেধের ব্যতিক্রম করার জন্য একটি আইন প্রস্তাব করেছেন। প্রস্তাবটি বর্তমানে আটকে আছে।

এর আগে এ বিষয়ে বেসেন্ট বলেছিলেন, অতীতেও একজন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের প্রতিকৃতি দেশটির মুদ্রায় স্থান পেয়েছিল।

১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত একটি হাফ-ডলার কয়েনে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল। জীবিত অবস্থায় কোনো মার্কিন প্রেসিডেন্টের ছবি কয়েনে স্থান পাওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।

নিউজটি শেয়ার করুন

শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি

আপডেট সময় ১১:৩৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন ১ ডলারের স্মারক কয়েনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি স্থান পেয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ১০০ বছর পর প্রথমবারের মতো দেশটির মুদ্রায় কোনো জীবিত মার্কিন প্রেসিডেন্টের ছবি যুক্ত হলো।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির টাকশাল ট্রাম্পের প্রতিকৃতি সংবলিত বিশেষ এই ১ ডলারের কয়েন বাজারে ছেড়েছে। কয়েনটিতে ট্রাম্পের প্রতিকৃতির পাশে লেখা রয়েছে ‘ইন গড উই ট্রাস্ট’।

আরও পড়ুন  শীর্ষ আদালতকে ট্রাম্পের সতর্কবার্তা: "হস্তক্ষেপ বন্ধ না হলে দেশ বিপদে পড়বে"