ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • / 3

ছবি সংগৃহীত

কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ দিবস আজ। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান কালজয়ী অসংখ্য গানের এই রচয়িতা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে নানা আয়োজন করা হয়েছে।

প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের উদ্যোগে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিলের।

আরও পড়ুন  কিংবদন্তি প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

গাজী মাজহারুল আনোয়ারের কন্যা ও কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার জানান, পরিবারের পক্ষ থেকে এসব কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি টেলিভিশন চ্যানেলে গুণী এই শিল্পীকে নিয়ে বিশেষ ট্রিবিউট অনুষ্ঠান প্রচার করা হবে।

এদিকে ‘আর্টিস্ট ক্লাব লিমিটেড’-এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে ‘আইকনিক টুয়েসডে’। আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ক্লাবের লাউঞ্জে বিশেষ এই আয়োজন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের বর্ণাঢ্য জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন তার সহধর্মিণী জোহরা গাজী এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। পাশাপাশি তার লেখা কালজয়ী গানগুলো সরাসরি পরিবেশন করা হবে।

নিউজটি শেয়ার করুন

কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

আপডেট সময় ১১:২০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের প্রয়াণ দিবস আজ। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর মারা যান কালজয়ী অসংখ্য গানের এই রচয়িতা। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবার ও বিভিন্ন সাংস্কৃতিক প্ল্যাটফর্মে নানা আয়োজন করা হয়েছে।

প্রয়াণ দিবস উপলক্ষে পরিবারের উদ্যোগে কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হচ্ছে। পাশাপাশি আয়োজন করা হয়েছে মিলাদ মাহফিলের।

আরও পড়ুন  হলিউড কিংবদন্তি জিন হ্যাকম্যান ও স্ত্রী বেটসির মৃত্যুর রহস্য উদঘাটন