ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মেহেরপুরে পাঁচ স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • / 20

ছবি: সংগৃহীত

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার, সার্কিট হাউস, কমিউনিটি সেন্টার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু রাখার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে এসব বস্তু উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাত ৯টা ৪৩ মিনিটে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে বার্তা পাঠিয়ে পাঁচটি স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু রাখার তথ্য দেওয়া হয়। সংবাদকর্মীরা বিষয়টি পুলিশকে জানালে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে পুলিশ সুপারের বাংলোর ফটক, জেলা কারাগারের প্রধান ফটক, সার্কিট হাউস ও কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি করে মোট চারটি বস্তু উদ্ধার করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোনো বস্তু পাওয়া যায়নি।

আরও পড়ুন  জামালপুরে বোমাসদৃশ বস্তুটি বিস্ফোরণে নিষ্ক্রিয় করল ডিসপোজাল ইউনিট

উদ্ধার করা বস্তুগুলো কালো স্কচটেপে মোড়ানো লাল টিস্যু ব্যাগে রাখা ছিল। কে বা কারা এগুলো সেখানে রেখেছে, তা এখনো জানা যায়নি। বস্তুগুলো প্রকৃত বিস্ফোরক কি না, পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।

নিউজটি শেয়ার করুন

মেহেরপুরে পাঁচ স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় ০১:৫৯:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

মেহেরপুরে পুলিশ সুপারের বাংলো, জেলা কারাগার, সার্কিট হাউস, কমিউনিটি সেন্টার ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বোমাসদৃশ বস্তু রাখার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে অভিযান চালিয়ে চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে এসব বস্তু উদ্ধার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রাত ৯টা ৪৩ মিনিটে বিদেশি একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সংবাদকর্মীদের কাছে বার্তা পাঠিয়ে পাঁচটি স্থানে বিস্ফোরকসদৃশ বস্তু রাখার তথ্য দেওয়া হয়। সংবাদকর্মীরা বিষয়টি পুলিশকে জানালে অভিযান শুরু করে পুলিশ।

অভিযানে পুলিশ সুপারের বাংলোর ফটক, জেলা কারাগারের প্রধান ফটক, সার্কিট হাউস ও কমিউনিটি সেন্টারের সামনে থেকে একটি করে মোট চারটি বস্তু উদ্ধার করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কোনো বস্তু পাওয়া যায়নি।

আরও পড়ুন  ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার