ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 194

ছবি সংগৃহীত

মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে তাঁর পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তবে গত ৫ মার্চের পর থেকে কলেজে যাচ্ছিলেন না তিনি। শিক্ষার্থীরা বাসায় এসে ডাকাডাকি করে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন  ইসরায়েলি হামলায় ইরানের একটি স্কুলের ৫ শিক্ষার্থী নিহত

শিক্ষক সাইফুল ইসলামের পাশের ভাড়াটিয়ারা জানান, গত ৮ মার্চ শিক্ষার্থীরা এসে ডাকাডাকি করেছেন, ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে শিক্ষার্থীরা চলে গেছেন। শুক্রবার দুপুরে তাঁর বাসা থেকে দুর্গন্ধ বের হলে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমেদ চৌধুরী বলেন, গত ৫ মার্চ কলেজে এসেছিলেন শিক্ষক সাইফুল ইসলাম। এরপর থেকে আর কোনো যোগাযোগ ছিল না। প্রায়ই কাউকে কিছু না বলে কলেজে অনুপস্থিত থাকতেন তিনি।

বাঙ্গরা বাজার থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, দরজা ভেতর থেকে লাগানো ছিল। দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের পচন ধরেছে, মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছেন। কী কারণে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ভাড়া বাসা থেকে কলেজ শিক্ষকের লাশ উদ্ধার

আপডেট সময় ১১:১৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬

মুরাদনগরে একটি ভাড়া বাসা থেকে চাষী সাইফুল ইসলাম নামে এক কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর বাজারের সেলিম ডাক্তারের ভবনের দ্বিতীয় তলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

শিক্ষক সাইফুল ইসলাম জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামের মৃত মোবারক আলীর ছেলে। সে তাঁর পরিবারের একমাত্র সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। ২০২২ সালের ১ নভেম্বর থেকে রামচন্দ্রপুর অধ্যাপক আবদুল মজিদ কলেজে ইংরেজি বিষয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তবে গত ৫ মার্চের পর থেকে কলেজে যাচ্ছিলেন না তিনি। শিক্ষার্থীরা বাসায় এসে ডাকাডাকি করে গেলেও তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুন  আশুলিয়ায় এক ঘর থেকে তিনজনের অর্ধগলিত লাশ উদ্ধার