ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দুই দশকের নির্মাণযাত্রার অবসান, মারা গেলেন মাতিয়া বানু শুকু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৫২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • / 31

ছবি : সংগৃহীত

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। সে সময় চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছিল এই নির্মাতার। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ার কথা জানিয়েছিলেন তার স্বামী চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। স্ত্রীর চিকিৎসার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের কাছে সহযোগিতার আবেদনও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন  ৩২টি চলচ্চিত্র নির্মাণে ৯ কোটি টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত সরকারের

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু দুই দশকেরও বেশি সময় ধরে নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। তার নির্মাণ ও লেখায় মধ্যবিত্ত মানুষের জীবনযাপন, পারিবারিক সম্পর্ক এবং সমাজের নানা বাস্তবতা গুরুত্ব পেয়েছে।

‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো জনপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা ও পরিচালনার মাধ্যমে দর্শকমহলে পরিচিতি অর্জন করেন তিনি।

নাটক নির্মাণের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাতেও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন মাতিয়া বানু শুকু। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

দুই দশকের নির্মাণযাত্রার অবসান, মারা গেলেন মাতিয়া বানু শুকু

আপডেট সময় ০৩:৫২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত লেখক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৩ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২১ নভেম্বর তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়ায় তার অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। সে সময় চিকিৎসকেরাও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

দীর্ঘদিন ধরে ক্যান্সারের চিকিৎসা চলছিল এই নির্মাতার। চিকিৎসার ব্যয় মেটাতে গিয়ে আর্থিক সংকটের মুখে পড়ার কথা জানিয়েছিলেন তার স্বামী চলচ্চিত্র নির্মাতা নূরুল আলম আতিক। স্ত্রীর চিকিৎসার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের কাছে সহযোগিতার আবেদনও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন  বিদেশে নির্মিত সব চলচ্চিত্রে ১০০% শুল্কের ঘোষণা ট্রাম্পের