ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ

৩২টি চলচ্চিত্র নির্মাণে ৯ কোটি টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত সরকারের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / 470

ছবি সংগৃহীত

চলচ্চিত্র শিল্পের বিকাশে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য।

আরও পড়ুন  বিদেশে নির্মিত সব চলচ্চিত্রে ১০০% শুল্কের ঘোষণা ট্রাম্পের

প্রতিটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য ৭৫ লাখ টাকা এবং প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২০ লাখ টাকা করে অনুদান নির্ধারণ করা হয়েছে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শারমিন আখতার স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে রবিনহুডের আশ্চর্য অভিযান, মায়ের ডাক, জুলাই, রূহের কাফেলা, পরোটার স্বাদ, খোঁয়ারি, জীবন অপেরা, জলযুদ্ধ, কবির মুখ দ্যা টাইম কিপার, কফিনের ডানা, নওয়াব ফুজুন্নেসা এবং জুঁই।

অন্যদিকে অনুদানপ্রাপ্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো হলো মন্দ-ভালো, ফেলানী, ঝুঁকির মাত্রা, জীবনের গান, হু হ্যাজ মেইড আস ফ্লাই, ভরা বাদর, ১২৩০, বৃন্দারাণীর আঙুল, একটি সিনেমার জন্য, দাফন, সাঁতার, মাংস কম, গগন, অতিথি, বোবা, অদ্বৈত, আশার আলো, গর্জনপুরের বাঘা, হোয়ার দ্য ওয়াটার স্লিপস এবং অপসময়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে এই অনুদান প্রদান করা হবে।

তথ্য মন্ত্রণালয় মনে করছে, এ ধরনের সরকারি সহায়তা দেশের চলচ্চিত্র শিল্পের প্রসার ও মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে নবীন ও প্রতিশ্রুতিশীল নির্মাতাদের উৎসাহিত করতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

৩২টি চলচ্চিত্র নির্মাণে ৯ কোটি টাকার অনুদান প্রদানের সিদ্ধান্ত সরকারের

আপডেট সময় ০৩:০৮:০২ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

চলচ্চিত্র শিল্পের বিকাশে ৩২টি চলচ্চিত্র নির্মাণের জন্য ৯ কোটি টাকা অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মঙ্গলবার (১ জুন) মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের মধ্যে ১২টি পূর্ণদৈর্ঘ্য এবং ২০টি স্বল্পদৈর্ঘ্য।

আরও পড়ুন  প্রখ্যাত তেলেগু অভিনেতা কোটা শ্রীনিবাস রাও আর নেই, চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া